নিউজ

লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত রাজ্যের উপর ছাড়লো রেল

বাস ট্রামের পর এবার চালু হতে পারে লোকাল ট্রেন। লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত রাজ্য সরকারের উপরেই ছাড়লো রেল। রেলের তরফে জানানো হয়েছে, কোনো রাজ্য লোকাল ট্রেন এবং মেট্রো চালাতে চাইলে রেলের কাছে অনুমতি চাইতে পারে। রেলের তরফে পরিস্থিতি খতিয়ে দেখে অনুমতি দেওয়া হবে। আনলক-১ এ খুলে গিয়েছে সমস্ত সরকারি, বেসরকারি অফিস, কলকারখানা, শপিংমল সহ প্রায় সমস্ত কিছুই। কিন্তু লোকাল ট্রেন, মেট্রো না চলার ফলে গন্তব্যে পৌঁছতে সাধারণ যাত্রীদের প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে। অফিস টাইমে বাস, মিনিবাসের দেখা পাওয়া গেলেও তার পরিমাণ যথেষ্ট কম।

এরই মধ্যে লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। কিন্তু সংক্রমণের আশঙ্কায় রেলের তরফে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার রেলের তরফেই রাজ্যের উপর সিদ্ধান্তের ভার চাপানো হলো। এরই মধ্যে কি করে লোকাল ট্রেন চালানো যায় সেই বিষয়ে সার্ভে চালালো পূর্ব রেলের হাওড়া ডিভিশন। আনলক-১ এর পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টায় কেন্দ্র এবং রাজ্য। কিভাবে সংক্রমণ এড়িয়ে ট্রেন চালানো যায় সেই সমস্ত বিষয় দেখা হয় হাওড়া ডিভিশনের করা এই সার্ভেতে।

সার্ভেতে দেখা হয়, ট্রেন চলাচল শুরু হলে কিভাবে সামাজিক দূরত্ব মেনে চলা যায়, স্টেশনের প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা করা, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা সমস্ত বিষয়ই দেখা হয় সার্ভেতে। যদিও হাওড়া ডিভিশনের ডিআরএম বলেছেন, রেলের তরফে এখনো কোনো নির্দেশ আসেনি। তবে লোকাল ট্রেন চালানোর নির্দেশ দিল সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা তা চালাতে পারবো।

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026