দেশ

জীবাণুনাশক স্প্রে করা হয়েছে শ্রমিকদের উপর, ঘটনার তিব্র নিন্দা প্রিয়াঙ্কা গাঁধীর

সারা দেশে লক ডাউন বিধি জারি থাকার পরেও গত শনিবার দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালের ছবি দেখে শিহরিত দেশবাসী। বাড়ি ফেরার জন্য স্বাস্থ্যবিধি শিকেয় তুলে বাসের অপেক্ষায় শয়ে-শয়ে শ্রমিক ও তাঁর পরিবার। কারন কাজকর্ম বন্ধ থাকার কারনে মালিক আর শ্রমিকদের দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ। তার ফলেই তাঁরা পায়ে হেটে অথবা বাসে বাদুড় ঝোলা হয়ে বাড়ি ফিরছেন। করোনার প্রকোপে সংক্রমণের সংখ্যা পার করেছে ১০০০।

এরফলে ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা যখন নিজেদের রাজ্যে প্রবেশ করছেন তখনই প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। ওই ভিডিও দেখে টুইটারে সোচ্চার হয়েছেন প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপরে জীবাণুনাশক স্প্রে করে চলেছে একদল প্রোটেকটিভ গিয়ার পরিহিত একদল লোক। কারন তাঁদের দেহে যদি করোনার জীবাণু থাকে তা ধ্বংস হবে। সেই শ্রমিকদের মধ্যে রয়েছেন শিশু ও মহিলারাও।

টুইটারে প্রিয়াঙ্কা গাঁধী বঢরা লিখেছেন, “উত্তরপ্রদেশ সরকারকে আবেদন, এই শ্রমিকদের উপর এমন অমানবিক আচরণ করবেন না। কারন তারা ইতিমধ্যেই অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। তাদের স্বাস্থ্যের ক্ষতি হবে।” তবে পুলিশ এই ঘটনায় দর্শকের ভূমিকা পালন করেছে। তবে এই টুইটের উত্তরে উত্তরপ্রদেশের এক সরকারি কর্মী অবশ্য জানিয়েছেন, “সকলকে স্যানিটাইজ করতেই এই ব্যবস্থা। তাঁদের ক্লোরিন ও জল মিশিয়ে স্প্রে করা হয়েছে। কোনও রাসায়নিক দ্রবণ নয়। “

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026