অফবিট

ক্যাব এর চালক ট্রান্সজেন্ডার, যা ভারতীয় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করেছে

শ্রেয়া চ্যাটার্জী : মেঘনা শাহ এবং রাণী কিন্নার এনারা দুজনেই ক্যাব ড্রাইভার এবং ট্রান্সজেন্ডার। মেঘনা ভুবনেশ্বরে প্রথম তৃতীয় লিঙ্গের ক্যাব চালক। রানী ট্রেনগুলোতে ভিক্ষা করতেন, পরে অবশ্য জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন অটোরিকশা। কিন্তু পরবর্তীকালে এই দুইজন মহিলাই পরিবহন পরিষেবাগুলিতে নিজেদেরকে যুক্ত করেছেন এবং তার সাথে সাথে মহিলাদের নিরাপত্তা কেউ সুনিশ্চিত করছেন। অতীতে এমন অনেক ঘটনাই ঘটেছে, যেখানে ক্যাব চালকদের দ্বারা যাত্রীরা নিগৃহীত এবং ধর্ষিত হয়েছে। এমনিতেও রাত্রের অন্ধকারে আমরা ক্যাব গুলিতে নিরাপত্তা অনুভব করিনা।

২০১৪ সালে ২৭ বছর বয়সী একজন মহিলাকে ধর্ষণ করার উদাহরণ আমরা পাই। এই অভিযোগে সেই উবের চালককে গ্রেফতার করা হয়। বেঙ্গালুরু তেমনি একটি বেদনাদায়ক ঘটনা আমরা প্রত্যেকেই জানি। দিল্লিতে দ্বিতীয় বর্ষের জেএনইউ এর শিক্ষার্থী তার বন্ধুর বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় একটি ক্যাবচালক তাকে ধর্ষন করেছিল, এমন ঘটনা ও আমাদের অজানা নয়।

এইসব জঘন্য ঘটনাকে মাথায় রেখেই তৃতীয় লিঙ্গের মানুষদের ক্যাবগুলির চালক হিসাবে গ্রহণ করা হচ্ছে। মহিলারা পুরুষ চালকদের থেকে এই তৃতীয় লিঙ্গের চালকদের কাছে অনেকটাই নিরাপদ বোধ করছেন। তবে এইভাবে ক্যাবের চালক হওয়াটা খুব একটা সহজ ছিল না। সমাজের কাছে তিনি খুব বেশি সমর্থন ও গ্রহণযোগ্যতা প্রথমে পাননি। শুধুমাত্র মনের জোরেই তিনি তার সিদ্ধান্তে অটল থেকেছেন এবং পরে তিনি স্বপ্নকে বাস্তবায়িত করতে একটি নিজের গাড়ি কেনেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Viral News

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026