নিউজ

আমফানের প্রভাব শুরু ওড়িশায়, ১০০ কিলোমিটার বেগে শুরু ঝড়, দেখুন ভিভিও

বুধবার সকাল থেকেই ওড়িশায় দাপট দেখাতে শুরু করলো ঘূর্ণিঝড় আমফান। ওড়িশার চাঁদিপুর, বালাসোর, পারাদ্বীপ, বালেশ্বরের মতো বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ঝড়ের তান্ডব শুরু হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা ANI এর সূত্রে জানা যাচ্ছে, ওড়িশার উপকূলীয় এলাকা গুলিতে ১০০ কিলোমিটারের বেশি বেগে ঝড় হওয়া শুরু হয়ে গিয়েছে।

সমুদ্রেও শুরু হয়েছে জলস্ফীতি। মৌসম ভবন জানাচ্ছে, পারাদ্বীপ থেকে আর মাত্র ১৫৫ কিলোমিটার দূরে আছে আমফান। আমফানের সতর্কতায় আগেভাগেই ব্যবস্থা নিয়েছে ওড়িশা সরকার। উপকূলবর্তী ১০ টি জেলার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন নিরাপদ স্থানে।

মঙ্গলবার রাত থেকেই ওড়িশার উপকূলীয় জেলা গুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। বুধবার সকাল থেকেই উপকূলীয় জেলাগুলিতে ১০০ কিলোমিটার বেগে ঝড় শুরু হয়ে গিয়েছে। পারাদ্বীপে আজ সকাল থেকেই ১০০ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। চাঁদিপুরে জলস্ফীতি দেখা দিয়েছে। ভদ্রকের অবস্থায় একই। ওড়িশার পাশাপাশি আমফানের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশেও। বিশাখাপত্তনমের সমুদ্র তীরবর্তী গ্রাম গুলিতে জল ঢোকা শুরু হয়ে গিয়েছে। জলস্ফীতি দেখা গিয়েছে সেখানেও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026