টলিউড

Nusrat-Yash: সব জল্পনার অবসান! ঈশানের বাবা যশই, বার্থ সার্টিফিকেটে এলো প্রমাণ

অনেক লুকোচুরির পর অবশেষে একটি বার্থ সার্টিফিকেট দিল সম্পর্কের আসল নাম। আমার ছেলের বাবা জানে বাবা কে’, সদ্যোজাত ঈশানকে নিয়ে মা নুসরত জাহানের তৈরি এই জট কেটে গেল বুধবার।  অভিনেত্রীর পুত্রসন্তানের বার্থ সার্টিফিকেটে বলে দিল ঈশানের বাবা কে? বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা রয়েছে যশ দাশগুপ্তর আসল নাম। কয়েকমাস ধরে এই সেলেব সরাসরি কিছু না বললেও সকলেই আন্দাজ করেছিলেন ঈশানের বাবা আর কেউ নন অভিনেতা যশ দাশগুপ্ত। এবার তা প্রমাণিত হলো সরকারি কাগজে-কলমে।

নুসরত জাহান এর পুত্র ঈশানের বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্ত। উল্লেখ্য দেবাশিস দাশগুপ্ত অভিনেতা যশ দাশগুপ্তর আসল নাম। অভিনয়ের জন্য নিজের আসল নাম পরিবর্তন করে হয়েছেন যশ। এমনকি ২০২১ এর বিধানসভা ভোটে চন্ডীতলায় নিজের মনোনয়ন পত্রের হলফনামায় এই নাম‌ই লিখেছিলেন যশ। শুধু তাই নয় নুসরত ছেলের পদবী হিসেবে স্থির করেছেন বাবার নামেই। অর্থাৎ ছোট্ট ঈশান এর পুরো নাম এখন থেকে ঈশান জাহান দাশগুপ্ত। ঈশান বাবা মায়ের দুই পদবী ব্যবহার করবে।

২০২০ এর শেষের দিকে যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে শুরু হয় নানান জল্পনা। নিখিল জৈন্যের সঙ্গে নুসরতের ছন্দপতনই বুঝিয়ে দিয়েছিল। তবু নিজের বৈবাহিক সম্পর্কের ব্যাপারে প্রথমে মুখ খুলতে নারাজ ছিল নুসরত। অবশ্য গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে যশ ও নুসরতকে। অন্তঃসত্ত্বা পিরিয়ডে হাজার বিতর্কের মুখে পড়লেও নিজের বাবার পরিচয় নিয়ে কখনওই কোনো কথা বলেননি নুসরত। যদিও নুসরত হাসপাতালে ভর্তি হওয়ার আগে থেকে ঈশানের জন্মের পর তাকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত একজন বাবার দায়িত্ব পালন করেছেন যশ।

এমনকি এখন চিনেবাদাম শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকলেও বাড়ি এসে ঈশানের সাথে সময় কাটাচ্ছেন যশ। উল্লেখ্য ঈশানের বাথ সার্টিফিকেট এর জন্য কিছুদিন আগেই নুসরত এবং যশকে কলকাতা মিউনিসিপ্যালিটি তে একসাথে দেখা যায়। সেদিন দুজনে একসাথে করোনার ভ্যাক্সিন ও নেন একাধিকবার ঈশানের বাবার পরিচয় নিয়ে নুসরতকে প্রশ্ন করা হলে সরাসরি কিছু না বললেও যশের নাম নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী। একদিকে ঈশানের বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় যশের নাম লিখে এই সম্পর্কের নাম যেমন দিলেন নুসরত জাহান। তেমনই বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে আসার পর এখন প্রশ্ন একটাই থাকবে সকলের মনে এসেছে। তবে এত কান্ডের মাঝেই কি চুপিচুপি বিয়ে সেরে ফেলেছেন যশ ও নুসরত। তা অবশ্য এখনো জানা যায়নি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026