নিউজ

ধ্বংসের পথে গোটা বিশ্ব, ৯ দিন ধরে ২০ শতাংশ বরফ গলেছে আন্টার্কটিকায়

বিশ্ব উষ্ণায়ন কতটা খারাপ প্রভাব বিস্তার করতে পারে তারই প্রমাণ পাওয়া গেল।চলতি মাসে আন্টার্কটিকায় ৯ দিন ধরে তাপপ্রবাহ চলায় গলে গেল ২০ শতাংশ বরফ। এই ঘটনায় বিশ্ব উষ্ণায়ন নিয়ে প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। আন্টার্কটিকার উত্তরের অংশে সব থেকে বেশি জায়গায় বরফ গলে গিয়েছে বলে জানা গিয়েছে।

পরিবেশ বিজ্ঞানী জেভিয়ার ফেটউইস বলেছেন, বিশ্বের শীতলতম জায়গায় এই দ্রুত বরফ গলা খুবই খারাপ লক্ষণ।চলতি মাসের শুরুর দিকে আন্টার্কটিকার আবহাওয়া অস্বাভাবিক গরম হতে শুরু করলে সমুদ্রের জলস্তরও বেড়ে যায় এর পর ৯ দিন ধরে অতি দ্রুত বরফ গলতে থাকে।

আরও পড়ুন : দিল্লিতে হিংসার প্রভাব দাম বাড়ল সবজি থেকে দুধের

আন্টার্কটিকায় এমনও অনেক জায়গা আছে যেখানে আজ পর্যন্ত কখনও জলের দেখাই মেলেনি।সেসমস্ত জায়গাগুলিতে বরফ গলে জল হয়ে গেছে। টানা ৯ দিন তীব্র তাপপ্রবাহ চলায় ৬৪.৯ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় তাপমাত্রা। এই তাপপ্রবাহের ফলে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে আন্টার্কটিকার আবহাওয়ায়। নাসা-র আর্থ অবজারভেটরির তরফে জানানো হয়েছে আন্টার্কটিকায় ঈগল আইল্যান্ডের চূড়ায় ৪ ইঞ্চি বরফের আস্তরণ গলে গিয়েছে। এর আগে আলাস্কা ও গ্রিনল্যান্ডে এত দ্রুত বরফ গলে যাওয়ার ঘটনা ঘটলেও আন্টার্কটিকায় এই দৃশ্য প্রথম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026