ক্লাসিক লুক ও ধামাকাদার পারফরম্যান্স নিয়ে এল ePluto 7G Pro, এক চার্জে চলবে ৯০ কিমি

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। শহরের মধ্যে কাজের জন্য ঘোরাফেরা করার জন্য আপনি একটি ইলেক্ট্রিক স্কুটি অবশ্যই ব্যবহার করতে পারেন।

তাই তো বর্তমানে দেশজুড়ে একাধিক স্টাট আপ কোম্পানি ইলেকট্রিক বাইক তৈরীর মার্কেটে প্রতিযোগিতায় নেমেছে। তাদের মাঝেই আজকাল ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ePluto 7G Pro। এতে রয়েছে অত্যাধুনিক ব্যাটারি প্যাক ও চমকপ্রদ ফিচার। এই ইলেকট্রিক স্কুটি এক চার্জে চলবে ৯০ কিমি। মনে করা হচ্ছে, এই স্কুটিটির ডেলিভারি আগামী মে মাস থেকেই শুরু হয়ে যাবে। ePluto 7G Pro এর ফিচার জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ePluto 7G Pro ৩ KWH ব্যাটারি দ্বারা চলবে। এতে একটি ২.৪ KW MCU সহ একটি ১.৫ KW মোটরের মোটর সমর্থন রয়েছে। এটিতে ব্লুটুথ সংযোগও রয়েছে। এটি মোট ৩ টি কালার অপশনে পাওয়া যাবে। সেগুলি হল ম্যাট কালো, ধূসর এবং সাদা। এই ইলেকট্রিক স্কুটির দাম ৭০ হাজার থেকে শুরু করে ৯০ হাজার টাকার মধ্যে হতে পারে। PURE EV-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এই স্কুটির সমস্ত ফিচার দেখে নিতে পারেন। এছাড়া বেশকিছু অফিসিয়াল ডিলারশিপে এই স্কুটি এখনই বুক করা যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026