খেলা

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুবাইয়ে

এশিয়ার সেরা ক্রিকেট দল খুঁজে নেওয়া‌ হবে দুবাইতে অর্থাৎ সেপ্টেম্বরে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে দুবাইতে। মুখোমুখি হবে এশিয়ার অন্যান্য দল গুলি সহ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আজ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সংক্ষেপে এসিসি এর মিটিংয়ে যোগ দিতে যাওয়ার আগে বাংলা ক্রিকেট সংস্থার প্রধান কার্যালয় এবং ভারতের অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনে দাঁড়িয়ে একথা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুবাইয়ের মাটিতে খেলতে দুটি দেশেরই কোন আপত্তি নেই বলেও জানান তিনি।

দুই দেশের সম্পর্ক তলানীতে গিয়ে ঠেকার জন্য আইসিসি টুর্নামেন্ট ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে ক্রিকেট মাঠে একসাথে দেখা যায় না।২০১২-১৩ সালে শেষবারের মতো সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান এরপর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেননি তারা। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট খেলতে দেখা যায় তাদের। যদিও এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। বহু বছর পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরায় তারা বড়োসড়ো একটি টুর্নামেন্ট আয়োজনের আশায় বুক বেঁধে ছিল কিন্তু ভারত নিরাপত্তার অভাবজনিত কারণে পাকিস্তানের মাটিতে খেলতে বেঁকে বসে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, কোন নিরপেক্ষ স্থানে এশিয়া কাপ আয়োজন করা হবে তাতেই আপত্তি নেই দুটি দেশেরই।

আরও পড়ুন : ব্যর্থ ভারতের ব্যাটিং, প্রথম ইনিংসে ২৫০ পেড়োতে পারল না ভারত 

এশিয়া কাপ ছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় আজ হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন মহিলা ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ হন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত প্রদর্শনের জন্য তাদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন তিনি। এর পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের হারের বিষয়ে প্রশ্ন করা হয় সৌরভকে। তিনি আশাবাদী যে ভারত দ্বিতীয় ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করবে এবং এই কাজ তারা আগেও অনেকবার করেছে। তবে ইডেনে বাংলা-কর্নাটকের রঞ্জি সেমিফাইনালের বিষয়ে তিনি বেশি কিছু বলতে চাননি। তিনি বলেছেন দুটি দলের মধ্যে যে দল ভালো খেলবে তারাই ফাইনালে পৌঁছবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026