নিউজ

সামনেই পুরভোট, টিকিট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী

শনিবার রাতে তৃণমূল ভবনে মেয়র ফিরহাদ হাকিম এবং দলের সভাপতি সুব্রত বক্সি কলকাতার দলীয় কাউন্সিলরদের ডেকে স্পষ্ট জানিয়ে দিলেন আসন্ন পুরভোটে কোন ওয়ার্ডে কে টিকিট পাবেন আর কে পাবে না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না কোনো সাংসদ, মন্ত্রী, বিধায়ক।

মিনিট দশেকের বৈঠকে টিকিট পাওয়া না পাওয়া নিয়ে জটিলতা বন্ধ করতে ফিরহাদ জানান ওয়ার্ডের প্রতি সকলের দায়িত্ব রয়েছে। যারা সংরক্ষণের জন্য দাঁড়াতে পারবেন না তারা যেন কাজ বন্ধ না করে, কারণ মুখ্যমন্ত্রীর নজর সবদিকেই আছে।

আরও পড়ুন : করোনা ভাইরাস প্রকোপ, অস্থায়ীভাবে ই-ভিসা পরিষেবা বন্ধ করলো ভারত সরকার

টিকিট না পাওয়ার গুজবে কান দিয়ে বেশ কয়েকজন কাউন্সিলার কাজ না করায় ওয়ার্ডের কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুই নেতা কাউন্সিলরদের স্পষ্ট জানান পাঁচ বছর তাদের দায়িত্ব পালন করতে হবে। টিকিট পাবে না ধরে নিয়ে বসে থাকলে হবে না। তিনি আরোও বলেন গুজবে কান না দিয়ে মন দিয়ে কাজ করতে। টিকিট একমাত্র দলনেত্রীই দেবেন।

রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানিয়েছেন পুর ভোট ঘোষণার আগে শেষ করতে হবে ১০০ শতাংশ কাজ। তবে পুরভোটের খসড়া তালিকায় যাদের নাম দাঁড়াতে না পারে তালিকায় উঠে এসেছে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026