নিউজ

উদ্বেগের অবসান ঘটিয়ে প্রকাশিত হল অসম এনআরসি-র চূড়ান্ত তালিকা!

অরূপ মাহাত: এনআরসি নিয়ে উত্তেজনা ছিল সারা দেশে। লক্ষ লক্ষ অসমবাসী চেয়েছিলেন এই তালিকার দিকে। অবশেষে সব উদ্বেগের অবসান ঘটিয়ে প্রকাশিত হল এনআরসি-র চূড়ান্ত তালিকা। আজ সকাল ১০ টায় অনলাইনে প্রকাশিত হয় এই তালিকা। প্রত্যাশা মতো তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ মানুষ। তালিকায় নাম না থাকা মানেই তারা বিদেশি নন, এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল জানিয়েছেন, ‘যাদের নাম তালিকা থেকে বাদ পড়বে তাদের বিদেশি বলে বিবেচনা করা হবে না। তারা ভারতীয় নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবেন।’ বাদ যাওয়া ব্যক্তিরা পুনরায় আবেদন করতে পারবেন। ফরেনার্স ট্রাইব্যুনালে আপিল করা যাবে। আবেদনের সময়সীমা ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন হয়েছে।

কারা ভারতের প্রকৃত নাগরিক, আর কারা ভারতের নাগরিক নন তা জানতেই এনআরসি করা হয়েছিল অসমে। সুপ্রিম কোর্টের নির্দেশে, ১৯৭১ সালের ২৫ মার্চের পর বাংলাদেশ থেকে বে-আইনিভাবে যারা অসমে প্রবেশ করেছেন তাদের চিহ্নিত করতে ১৯৫১-এর অসম নাগরিক পঞ্জীকরণ পুনর্নবীকরণ করা হচ্ছে। এতে বাদ পড়া একটা বৃহৎ অংশ হিন্দু ধর্মাবলম্বী বলে জানা যাচ্ছে।

তবে এনআরসি-র চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের আইনি লড়াইয়ের জন্য কেন্দ্র সহায়তা করবে। শাসক বিজেপি ও কংগ্রেস সহ বহু স্বেচ্ছাসেবী সংগঠনও এই সহায়তায় এগিয়ে আসার কথা জানিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026