গোটা দেশের আপেলের চাহিদা মেটানোর জন্য সিংহভাগ আপেল উৎপাদিত হয় ভূস্বর্গ কাশ্মীরে। কিন্তু কৃষকরা বহুবারই তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন। তবে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের আপেল চাষিদের ন্যায্যমূল্য দিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করলো ভারত সরকার।
গত মঙ্গলবার দিল্লীতে ষষ্ঠ বিশ্ব গ্রামীণ ও কৃষি অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জম্মু ও কাশ্মীরের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য দান করার উদ্যোগী হন। এবং তিনি এদিন জাতীয় কৃষি পুনর্বিনিয়োগ সংস্থা NABARD এর চেয়ারম্যান এইচ এস ভানওয়ালাকে জম্মু ও কাশ্মীরের কৃষকদের ন্যায্যমূল্য পাইয়ে দেওয়ার জন্য আবেদনও করেন। তিনি জানান যে, প্রশাসন কৃষকদের কাছ থেকে আপেল সংগ্রহের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।এবং তাদের উৎপাদিত শস্য যাতে দেশের সর্বত্র পৌঁছে যায় এই বিষয়ে সুনিশ্চিত করার কথা বলেন তিনি।
এছাড়া বিগত কয়েকমাসে দেশে পাম অয়েল আমদানির হার ক্রমশ বেড়েছে। এদিন অর্থমন্ত্রী জানান যে ভারতে ভোজ্য তেলের ব্যবহার খুব বেশি কিন্তু উৎপন্ন বীজ থেকে তেল প্রস্তুত করার পরিকাঠামোতে দুর্বলতা থাকার কারণে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া প্রভৃতি দেশ তেল আমদানির হার ক্রমবর্ধমান।এদিনের সম্মেলনে আপেল চাষে উদ্যোগের পাশাপাশি তৈলবীজ উৎপাদনে উৎসাহ দেখান অর্থমন্ত্রী।
দেশে আমদানির হার কমাতে তিনি কৃষকদের আরও বেশি পরিমাণে তৈলবীজ উৎপাদনের পরামর্শ দেন। এছাড়া এদিন তিনি জানান যে আগামী পাঁচ বছরে সরকার ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের উন্নয়নের জন্য ১০,০০০ টির মতো কৃষি সংগঠন গড়ে তুলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…