বিনোদন

Kakababur Protyaborton: প্রকাশ্যে এল আফ্রিকার জঙ্গলের রহস্যের প্রথম ঝলক, ফেব্রুয়ারিতে ফিরছেন কাকাবাবু, সঙ্গে সন্তু

ক্রিস্টমাসের আগের রাতে সৃজিত দর্শকদের উপহার দিলেন। নতুন বছরে সন্তুর হাত ধরে ফের বড় পর্দাতে ফিরছেন সকলের প্রিয় কাকাবাবু।। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে ২০২২ এর ৪ঠা ফেব্রুয়ারী। এইদিন দেশজুড়ে মুক্তি পেতে চলেছে কাকাবাবুর সিরিজের নতুন ছবি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কিশোর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে প্রসেনজিৎ আর আরিয়ান জুটির বিখ্যাত কাকাবাবু আর সন্তুর তৃতীয় নম্বর ছবি। ‘মিশর রহস্য’ আর ‘ইয়েতি অভিযান’ চূড়ান্ত সাফল্যের পর এবার আফ্রিকার জঙ্গলের পটভূমিকায় নতুন অ্যাডভেঞ্চার শোনাতে আসছে পরিচালক সৃজিত। নতুন বছরে নতুন ভাবে আসছে রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু আর তাঁর কিশোর সঙ্গী সন্তু।

প্রথমে ছিল ‘মিশর রহস্য’ এর মরুভূমি আর ‘ইয়েতি’র হিমালয় অভিযানের পর নতুন রহস্যের উন্মোচন ঘটতে চলেছে আফ্রিকার গভীর জঙ্গলে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রহস্যময় ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ এর অনুসরণে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। প্রসেনজিৎ আর আরিয়ানের পাশাপাশি এই সিরিজে ‘একেনবাবু’ খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর। এই সিনেমাতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং এই সিনেমায় গানের কথা লিখেছেন, কবি শ্রীজাত। করোনা আবহে এতদিন আটকে ছিল সিনেমার মুক্তি। এই বছর ক্রিস্টমাসে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এদিন করোনা বাঁধ সাজে তবে ক্রিস্টমাসের আগের রাতে ছবির মুক্তির ট্রেলার মুক্তি পেয়েছে।

তৃতীয় ছবির ট্রেলার জুড়ে দেখা গেল আফ্রিকার জঙ্গল, জন্তু, রহস্য-রোমাঞ্চ, কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গে সঙ্গী সন্তু ওরফে আরিয়ান ভৌমিকের। কেনিয়ার জঙ্গলের বুকে একের পর এক পর্যটকের নিখোঁজ হয়ে যাওয়া কি নিছকই এক দুর্ঘটনা। হিংস্র পশু নাজি মানুষ কার হাত রয়েছে এর পিছনে সেই রহস্যের উদঘাটন করতে ফের একবার হাজির হবেন কাকাবাবু। তাই তো এবার কলকাতা থেকে লাড়ি দিয়েছে সুদূর কেনিয়ার, দ্য গ্রেট মাসাইমারা রিজার্ভ ফরেস্টের অন্দরে। আর সেখান থেকে এই সিজনের গল্পের শুরু। ইতিমধ্যে ছবির ট্রেলার দেখে দর্শক ও উচ্ছ্বসিত। ইতিমধ্যে দর্শকদের মধ্যে প্রত্যাশা, উন্মাদনার পারদ চড়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026