নিউজ

ক্রমেই সুস্থ হচ্ছেন রাজ্যের প্রথম তিন করোনা আক্রান্ত, আশার আলো দেখছে রাজ্যবাসী

গোটা বিশ্ব আতঙ্কে জবুথবু, তার একমাত্র কারন নোভেল করোনা ভাইরাসের অদৃশ্যে থেকে দাপট। ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিন বিশ্বজুড়ে মানুষের মৃত্যু হচ্ছে নোভেল করোনা ভাইরাসের কবলে। যার ফলে বিজ্ঞান মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নোভেল করোনা ভাইরাস মোকাবিলার ওষুধ কবে আবিষ্কার হবে তা কারও জানা নেই। যার ফলে মৃত্যু বেড়েই চলেছে। তবে বেলেঘাটা আইডি হাসপাতালের পক্ষ থেকে আশার আলো দেখা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ICMR- এর নির্দেশিকা মেনে করোনা আক্রান্ত রোগীকে দেওয়া হচ্ছে ১০ দিন ধরে হাইড্রক্সি ক্লোরোকুইন ২০০ গ্রাম, দিনে ২ বার করে এবং অ্যজিথ্রোমাইসিন প্রথম দিন ৫০০ মিলিগ্রাম। এরপর দ্বিতীয় থেকে পঞ্চম দিনে রোগীকে অ্যজিথ্রোমাইসিনের পরিমাণ কমিয়ে ২৫০ মিলিগ্রাম দিনে একবার দেওয়া হচ্ছে। এতে ডাক্তারের মত অনুযায়ী, এই ওষুধ প্রয়োগের ফলে রোগীর দেহে কোনোরকম খারাপ উপসর্গ দেখা যায়নি। বরং তাদের প্রতিক্রিয়া মিলেছে।

বেলেঘাটা আইডি হাসপাতালের এমন উক্তির পর রাজ্যের বাকি হাসপাতালগুলিতেও একই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শে করোনা আক্রান্ত রোগীকে লোপিনাভির ২০০ মিলিগ্রাম দিনে দু’বার এবং রিটোনাভির ৫০ মিলিগ্রাম দিনে দু’বার দিতে হবে। এছাড়া এর সঙ্গে দিতে হবে সোয়াইন ফ্লুয়ের প্রতিষেধক ওসেলটামিভির।

বলা হয়েছে, রোগী যদি মুখ দিয়ে না খেতে পারে তাকে চ্যানেলের মাধ্যমে খাওয়ার ব্যবস্থা করতে হবে। তবে এই ওষুধগুলি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যাবে না। তাতে আরও অঘটন ঘটতে পারে বলে চিকিৎসকরা দাবী করেছেন। তবে এরই মাঝে আশার আলো বেলেঘাটা আইডি হাসপাতালে, আমলার পুত্র, হাবড়ার স্কটল্যান্ড ফেরত তরুণী এবং বালিগঞ্জের লন্ডন ফেরত যুবকের বাবা, এদের শেষ পরীক্ষায় করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার তাদের হাসপাতাল থেকে ছাড়া হবে কিন্তু বাড়িতে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026