অদ্ভুতভাবে উড়ে গেল পুরীর মন্দিরের ধ্বজা, বড়সড় দুর্যোগের আশঙ্কা ভক্তদের
ফের উড়ে গেল পুরীর মন্দিরের ধ্বজা। ভক্তদের ধারণা এটি কোনও বড়োসড়ো বিপদের সংকেত। একদিকে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান, অন্যদিকে জগন্নাথ মন্দিরের নীল চক্রের ওপর উড়তে থাকা “পতিতপাবন বানা” উড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন মন্দিরের পান্ডারা।
ঘটনার পর রীতিমতো হইচই পড়ে যায় মন্দির প্রাঙ্গণে। কেউ কেউ মনে করছেন ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ বলছেন বড় কিছু ঘটার আগে এটি তারই সংকেত। তবে সোমবার বেশি জোরে বাতাস না বওয়া সত্বেও ধ্বজা উড়ে যাওয়ার ফলে বড়সড় দূর্যোগের আশঙ্কা করছেন সেবায়েতরা। যদিও উড়ে যাওয়ার কিছুক্ষণ পরই সেটি লাগিয়ে দেওয়া হয়।
উল্লেখযোগ্য ব্যাপার হলো পুরীর এই মন্দিরের মাথায় প্রতিদিনই ধ্বজা পরিবর্তন করা হয়। কথিত আছে ধ্বজা পরিবার্তন না করলে আগামী ১৮ বছরের জন্য এই মন্দির বন্ধ হয়ে যেতে পারে। অদ্ভুতভাবে মন্দিরের পতাকাটি হাওয়ার বিপরীত দিকে ওড়ে। যদিও আজ পর্যন্ত এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। একজন পুরোহিত প্রতিদিন মন্দিরের চূড়ায় গিয়ে এই পতাকা লাগিয়ে দিয়ে আসেন। যদিও মন্দিরটির ৪৫ তলা উঁচুতে পতাকাটি লাগানো হয় তবে তার জন্য নাকি কোনও নিরাপত্তা প্রয়োজন হয় না পুরোহিতের। এরকম অনেক কাহিনী বর্ণিত রয়েছে এই ধ্বজা নিয়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…