রাজ্যের অনুরোধ মেনে নিল কেন্দ্র, সোমবার থেকে রাজ্যে চলবে না বিমান
কেন্দ্রীয় সরকার সোমবার থেকে সারা দেশব্যাপী ঘরোয়া বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাংলাতে আমফানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব মারফত কেন্দ্রকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে আগামী কয়েকদিনের জন্য কলকাতাতে বিমান পরিষেবা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছিল। রাজ্যের সেই অনুরোধ কেন্দ্র মেনে নিয়েছে। তাই দেশের অন্যান্য জায়গাতে বিমান পরিষেবা চালু হলেও কাল থেকে বাংলায় বিমান পরিষেবা চালু করা হবে না।
বাংলাতে এই মুহূর্তে আমফানের জন্য চারিদিকে ধ্বংসের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সময় বিমান পরিষেবা শুরু হলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবেন, তাদের স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। কোয়ারেন্টিনে রাখতে হবে। এই সমস্ত কাজ এখন রাজ্য সরকারের পক্ষে করতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে । তাই মুখ্যমন্ত্রী রাজীব সিনহাকে দিয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন। কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব মেনে নিয়েছে।
কেন্দ্রের সিদ্ধান্তে আগামী ২৮ মে থেকে প্রথমে মাত্র ৫ শতাংশ বিমান চলবে। তারপর ধীরে ধীরে বাকি বিমান কলকাতা বিমানবন্দর থেকে ওঠানামা করবে। প্রসঙ্গত, মুখ্যসচিব রাজীব সিনহা গত ২৩ মে থেকে কেন্দ্রকে চিঠি লিখে রাজ্য শ্রমিক স্পেশাল ট্রেন না ঢোকার অনুরোধ করেছেন মুখ্যসচিব রাজীব সিনহা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…