বিয়ের পর ভিকি কৌশলের ঘরে এলো সুখের উপহার, সম্ভব হয়েছে স্ত্রী ক্যাটরিনা কাইফের কারণে

২০২২’এর ৯’ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম চর্চা হয়নি সেইসময়ে। তবে কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোন কথা বলেননি তারা। তবে বিয়ের পর প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় একে অপরের প্রতি নিজেদের ভালবাসা জাহির করে থাকেন এই দুই তারকা। অবশ্য তার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে সম্প্রতি শোনা গিয়েছে, আবারো বিয়ের সানাই বাজতে চলেছে কৌশল পরিবারে।

জানা গেছে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের পর থেকেই অভিনেতার ভাই সানি কৌশলের সাথে অভিনেত্রীর বোন ইসাবেল কাইফের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। প্রায়ই একসাথে সময় কাটান তারা। আর জানা যাচ্ছে অভিনেত্রী নিজেও চান তার বোনই কৌশল পরিবারের ছোট পুত্রবধূ হয়ে আসুক। তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন সানিও। সেকথা অবশ্য আলাদাভাবে বলার নয়। কৌশল পরিবারের সাথে ইসাবেল প্রায়ই সময় কাটান, যার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

সম্প্রতি নেটমাধ্যমে কৌশল পরিবারের বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ঝলক ভাইরাল হয়েছে, যেখানে সকলের সাথে দেখা মিলেছে ইসাবেলেরও। আপাতত, সেই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই মিডিয়ার পাতায় একাংশের মাঝে চর্চিত গোটা কৌশল পরিবারের পাশাপাশি সানি ও ইসাবেল। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই চার হাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনোরকম মন্তব্য করতে শোনা যায়নি কৌশল পরিবারের কাউকেই। গোটা ব্যাপারটাই নেটজনতার একাংশের অনুমানের উপর নির্ভরশীল। তবে ইসাবেল যদি সত্যিই কৌশল পরিবারের ছোট পুত্রবধূ হিসেবে আসেন তাহলে, সাধারনের পাশাপাশি খুশি হবেন কৌশল পরিবারের সদস্যরাও, এমনটাই মত একাংশের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026