সরকারের আগামী অর্থবর্ষের কর্মসূচি কী হবে, সেই খতিয়ান নিয়ে সংসদে হাজির হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এক গুচ্ছ কর্মসূচির ঘোষণা করে বাজেট বক্তৃতা পেশ করেন তিনি। কৃষি ও কৃষকদের গুরুত্ব দিয়ে বাজেট পেশ করতে চলেছে সরকার। কৃষিতে উৎসাহ বাড়াতে ১৬ দফা কর্মসূচি গ্রহনের কথা ঘোষণা করেন তিনি।
সরকার কৃষকদের আয় দ্বিগুণ বৃদ্ধি করার ব্যাপারে দায়বদ্ধ বলে বাজেট ভাষণে জানান অর্থমন্ত্রী। কৃষকদের জন্য ভিলেজ স্টোরেজ স্কিম নিয়ে আসতে চলেছে সরকার। ভারতের উত্তর পূর্ব অংশে কৃষিপণ্য পরিবহনে কিষাণ রেল প্রকল্প গড়ে তোলা হবে পিপিপি মডেলে। কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের উপর গুরুত্ব আরোপ করা হবে। কৃষি ক্ষেত্রে উন্নয়নের উপর নাবার্ডের অধীনে রিফাইনান্স প্রকল্প নিয়ে আসা হবে। সিভিল এভিয়েশন কৃষি উড়ান তৈরী করবে বলেও জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুন : অর্থবর্ষে জিডিপি প্রবৃদ্ধি ৬% থেকে ৬.৫% হতে পারে, বলছে অর্থনৈতিক সমীক্ষা
সার ও জলসেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে কৃষিতে লাভের মুখ দেখাতে উদ্যোগ নেবে সরকার। ২০ লক্ষ কৃষককে সৌরচালিত পাম্প দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখে সব ধরনের সার ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…