করোনার সাথে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুণ করলো সরকার

করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। দিনের পর দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করে চলেছেন সমস্ত স্বাস্থ্যকর্মীরা। এবার তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে অভিনব পদক্ষেপ নিলো হরিয়ানা সরকার। করোনা চিকিৎসায় প্রাণপণ লড়াই করা চিকিৎসক, নার্স সহ বাকি স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল এই সরকার।

এই বিষয়ক একটি বিবৃতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, “যতদিন না পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, ততদিন এর বিরুদ্ধে প্রাণপণ লড়াই জারি থাকবে। দ্বিগুণ বেতন দেওয়া হবে করোনার বিরুদ্ধে চিকিৎসারত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।”

শুধু তাই নয়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতার পাঠ দিতে যেসব পুলিশকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রশংসাও করেছেন তিনি। এই বিষয়ে মন্ত্রী বলেন, “সমাজকে সুরক্ষিত রাখার জন্য পুলিশকর্মীরা আজ পথে নেমেছে। বর্তমান পরিস্থিতিতে গোটা দেশ যখন বাড়িতে বসে লকডাউন পালন করছে, তখন বিপদের ঝুঁকি নিয়েও রাস্তায় বেরিয়ে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার পাঠ দিচ্ছেন পুলিশকর্মীরা।”

তাই পুলিশ কর্মীদের জন্যেও হরিয়ানা সরকার একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী এও ঘোষণা করেছেন যে, কর্তব্যরত অবস্থায় যদি কোনও পুলিশকর্মীর মৃত্যু হয় তবে তার পরিবারকে ৩০ লক্ষ টাকার বীমা দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026