রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ উঠেছে বহুকাল আগে থেকেই। কখনও ওজনে কারচুপি, কখনও রেশন সামগ্রী না পাওয়ার অভিযোগ উঠেছে। সরকার অনেক সময় ব্যবস্থা নিয়েছে আবার অনেক সময় প্রয়োজনীয় প্রমাণের অভাবে পিছিয়ে আসতে হয়েছে খাদ্য দফতরকে। তবে এবার হয়তো কমানো যাবে সেই দুর্নীতি। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে চলেছে খাদ্য দফতর। গ্রাহককে বঞ্চিত করে সেই খাদ্য সামগ্রী যাতে খোলা বাজারে রেশন ডিলার বিক্রি করতে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে।
রেশন কার্ডের আধার নাম্বার সংযুক্তিকরণের প্রক্রিয়া চালু করেছে সরকার। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকল উপভোক্তার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার সংযুক্ত করে নিতে হবে। খাদ্য দফতর সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের আশা, নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ সম্পূর্ণ করে ফেলতে পারবে। এবং এই আধার সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ হলেই রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে খাদ্য দফতর।
আরও পড়ুন : আগামী ৪৮ ঘণ্টায় ফের আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস
আগামী এপ্রিল মাসের মধ্যে আধার নাম্বারের সাহায্যে আঙুলে ছাপ দিয়ে মিলবে রেশন সামগ্রী। এর ফলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরবে। রেশন সামগ্রী পরিমাণ মতো বন্টন না করে খোলা বাজারে বিক্রির যে অভিযোগ এতদিন উঠতো তা ঠেকানো যাবে এই ব্যবস্থার মাধ্যমে। রেশন ব্যবস্থাকে ঘিরে অসাধু চক্রের রমরমা আটকাতে এই ব্যবস্থা খুব কার্যকরী হবে বলে মনে করছে খাদ্য দফতর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…