আগামী ৫ বছর মানুষকে একেবারে বিনামূল্যে রেশন দেবে সরকার, জানুন সরকারের সব পরিকল্পনা

এখনকার দিনে ভারতের অন্যতম একটা পরিষেবা হলো রেশন পরিষেবা। ভারতে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের সুরক্ষার এবং সুবিধার জন্য এই রেশন ব্যবস্থা নিয়ে এসেছে ভারত সরকার। এই সুবিধা পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারের একটা সুবিধা এবং ভারতের প্রতিটি মানুষ এই সুবিধার জন্য দাবি করতেই পারেন। এই সুবিধার মাধ্যমে প্রতি মাসে মানুষকে খুব কম দামে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। ভারতের মানুষজন এত কম দামের খাদ্য সামগ্রী পান যে অনেককে হয়তো বাইরে থেকে আর কিছু কিনতেই হয়না। রেশনের জিনিস দিয়েই কাজ হয়ে যায়। তবে কোন গ্রাহক কতটা পরিমাণে খাদ্য সামগ্রী পাবেন সেটা নির্ভর করবে সেই গ্রাহকদের কার্ডের ধরনের উপরে।

তবে এবারে এই রেশন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান মন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার হিসাবে আগামী ৫ বছরের জন্য ভারতের মানুষকে একেবারে বিনামূল্যে সব খাদ্য সামগ্রী দিতে চলেছে সরকার, এমনটাই জানিয়েছেন মোদি। ২০২০ সাল থেকে ভারতের সাধারণ মানুষের জন্য এই রেশন প্রকল্পের সুবিধা নিয়ে এসেছিল সরকার। তখন থেকেই একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া শুরু করেছিলো সরকার। এরপর আগামী কয়েক বছরের জন্যও এই নিয়ম চালু থাকে। আর এই বিষয়টিকে এবারে বৃদ্ধি করতে চলেছে সরকার। আগস্ট মাসে জানানো হয়েছিল আরো ৩ মাসের জন্য এই সুবিধা চালু রাখবে সরকার। তবে এবারে জানানো হয়েছে, আরো ৫, বছরের জন্য ভারতের মানুষ পাবেন একেবারে বিনামূল্য সমস্ত খাদ্য সামগ্রী।

জানা যাচ্ছে, আগামী ১ জানুয়ারি ২০২৪ থেকে এই নতুন বৃদ্ধি কার্যকর হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৮ সালের ৩১ ডিসেম্বর অবধি এই প্রকল্প চালিয়ে যাবে সরকার। এমনিতেই আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের লোকসভা নির্বাচন। গতকাল আবার ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে ৩ জেলায় জিতেছে বিজেপি। কংগ্রেসের হাত থেকে চলে গিয়েছে রাজস্থান ও ছত্তিশগড়ের ক্ষমতা। এমনিতেই মধ্যপ্রদেশে ক্ষমতায় আছে বিজেপি। এর ফলে বলাই যায়, নির্বাচনের আগে বেশ কিছুটা এগিয়ে আছে NDA। তাই এবারে এই অগ্রগতিকে আরো ত্বরান্বিত করতে জোরকদমে চেষ্টা করবে বিজেপি। সরকারি সূত্রের খবর, আগামী স্পেলে ৮১ কোটি ৩৫ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে, এর ফলে কেন্দ্রের অতিরিক্ত ১১.৮ লক্ষ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026