নিউজ

‘ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা’ মমতাকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল

সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আটকে পড়েছিলেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। সেই ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের বিরুদ্ধে। কিন্তু দিন গড়াতেই সেই ক্ষোভ বদলে গেল সহযোগিতার সুরে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার উদ্যোগ নিলেন তিনি। সকালের ঘটনায় ব্যাথিত রাজ্যপাল জানালেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় জরুরি অবস্থা চলছে। বরাবর এই অভিযোগ করে আসা রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে নিজের বক্তব্যের সত্যতা প্রমাণের চেষ্টা করলেন।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। সেখানে তিনি জানান, ‘রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য চলছে। কোন নিয়ম মানা হচ্ছে না। যেন জরুরি অবস্থা চলছে।’ এই কথা উল্লেখ করে আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে এসে দেখা করতে বলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গত ২ দিনের ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। এমনটা হওয়া অনুচিত। আমাকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই আমি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছিলাম। কিন্তু ওখানকার কিছু কর্মীদের জন্য ওখানে ঢুকতেই পারলাম না। এমন ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত ও দুঃখিত।’

আরও পড়ুন : NPR এর সাথে NRC’র কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

রাজ্যপালের অভিযোগ, এমন ঘটনা যাদবপুরেই প্রথম নয়, এর আগেও বর্ধমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজেও একই ঘটনা ঘটেছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অতিথি তালিকা থেকে বাদ আচার্য তথা রাজ্যপালের নামও। যা নিয়ে তিনি অত্যন্ত ব্যথিত বলে জানান রাজ্যপাল। এই সমস্যা কাটিয়ে উঠতে তাই সরাসরি মুখ্যমন্ত্রীকেই রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026