রাজ্যপালের সাথে রাজ্য সরকারের সংঘাতের মাঝেই সৌজন্য দেখালেন স্বয়ং রাজ্যপাল। অসুস্থ অবস্থায় এসএসকেএম এ ভর্তি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে দেখতে মঙ্গলবার সকালে হাসপাতালে হাজির হন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গত রবিবার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন এসএসকেএম হাসপাতলে। এদিন রাজ্যপাল রবীন্দ্রনাথবাবুর সাথে দেখা করার পর তাঁর শরীর সম্পর্কে খোঁজখবরও নেন চিকিৎসকদের কাছে।
এদিকে সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যপালের বিরুদ্ধে সংসদে সরব হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সাংসদরা অভিযোগ করেন রাজ্যকে না জানিয়ে রাজ্যপাল বিভিন্ন রকম কাজ করে চলেছেন। তার মধ্যেই অসুস্থ মন্ত্রীকে দেখতে যাওয়া যে যথেষ্টই সৌজন্যের প্রতীক তা বলাই বাহুল্য।
গুরুতর অসুস্থ অবস্থায় রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে কলকাতার এসএসকেএমে ভর্তি করা হয়। গত শুক্রবার রাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন রবীন্দ্রনাথবাবু। তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কলকাতায় আনা হয়।
প্রসঙ্গত, কয়েকমাস ধরেই রাজ্যপালের সাথে নানা বিষয়ে রাজ্যের সংঘাত লেগেই আছে। গতকাল সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সংসদে তার বিরুদ্ধে বক্তব্য রাখেন তৃণমূল সাংসদেরা। সেই বক্তব্যের পাল্টা বক্তব্যে রাজ্যপাল শিলিগুড়ি থেকে বলেন, ‘রাজ্যপাল হিসেবে আমার কি করা উচিত বা অনুচিত তা সংবিধানে লেখা আছে। রাজ্যের কোথাও যাওয়ার জন্যে আমার অনুমতি নেওয়ার দরকার নেই। আমার কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যাওয়ার লোক আমি নই।’ রাজ্যপাল আর রাজ্য সরকারের মধ্যে চলা এই বিবাদের মাঝেও অসুস্থ মন্ত্রীকে দেখতে গিয়ে রাজ্যপাল যে যথেষ্টই সৌজন্যের পরিচয় দিলেন তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…