নিউজ

মমতার আমন্ত্রণে রেড রোডে দুর্গার কার্নিভালে উপস্থিত থাকার জন্য খুবই উৎসুক রাজ্যপাল!

বিনোদ পাল: রীতিমত কয়েকটি ঘটনার পর রাজ্য সরকার ও রাজ্যপালের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছিল,অবশেষে ১১ই অক্টোবর তার উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান রাজনৈতিক পর্যবেক্ষকরা।কেন না ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে রেড রোডে দুর্গা কার্নিভালে রাজ্যপালের আসার সম্ভাবনা রয়েছে।রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই সপরিবারে সেদিন উপস্থিত থাকবেন।রাজ্যপাল জানান যে, এই পদে আসীন হওয়ার পর তাঁর কাছে এটাই প্রথম দুর্গোৎসব।

এমনকি রাজভবন সূত্রের খবর, বাংলার দুর্গাপুজোর পরম্পরা সম্পর্কে তিনি রীতিমত কয়েকদিন ধরে বিস্তর পড়াশোনা করেছেন। তিনি ভীষণভাবে উৎসাহী সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। প্রসঙ্গত বলা যায় যে,যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।তবে রাজ্যপালের এ মন্তব্যকে ভালো চোখে দেখেনি নবান্ন।

এমনকি পার্থ চট্টোপাধ্যায় ও জানিয়েছেন যে,’রাজ্যপাল দুর্ভাগ্যজনক ভাবে রাজ্য সরকারকে না জানিয়েই যাদবপুরে গিয়েছেন এক জন বিজেপি নেতাকে ‘উদ্ধার’ করতে। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অনভিপ্রেত মন্তব্য করলেও সেখানে বিজেপি এবং এবিভিপির গুন্ডারা যা করেছে, সে সম্পর্কে একটি কথাও বলেননি।’

শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ই নয়।উত্তরবঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল প্রশাসনিক বৈঠক ডাকলেও সেখানেও গরহাজির থাকে তৃণমূল। এই ঘটনাগুলো ভালোভাবে নেয়নি রাজ্যপাল।তবে এ সবের অবসান ঘটিয়ে রাজয়সরকার ও রাজ্যপালের সম্পর্ক কিছুটা মজবুত হবে বলে আশা করছেন রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026