বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার শেষে রাজ্যের তরফে যে কার্ণিভালের আয়োজন করা হয়েছিল তাতে আমন্ত্রিত ছিলেন তিনি। কিন্তু আমন্ত্রণ জানিয়ে তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধংকড়। রাজ্যের দুর্গাপূজা নিয়ে কার্ণিভাল থেকে ফিরে এসে আজ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি অভিযোগ করেন, ‘আমন্ত্রণ জানিয়ে ডেকে এনে আমাকে ৪ ঘন্টা ধরে বসিয়ে রাখা। এই ঘটনায় তিনি অপমানিত ও মর্মাহত, এমনটাই জানিয়েছেন রাজ্যপাল।
রেড রোডে রাজ্যের কার্ণিভাল শেষে রাজভবনে ফিরেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। একই সাথে তিনি এও অভিযোগ করেন যে, তাঁকে প্রতি মুহূর্তে ‘সেন্সর’ করা হয়েছে এবং ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এদিন সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘ওইদিন আমাকে ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘শুধু আমাকে অপমান করায় নয়, বাংলার মানুষ ও বাংলার সংস্কৃতিকেও অপমান করা হয়েছে সেদিন।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…