সৃষ্টির আদিম রূপ দেবী কালিকা, জেনে নিন মা কালীর অসীম গুনের মাহাত্ম্য
শ্রেয়া চ্যাটার্জি – ‘কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন’। কালো মেয়ের পায়ের তলায় সত্যিই যেন আলোর রোশনাই। কিন্তু কালোর বিরহ জ্বালাও তীব্র। ‘কালী’ হলেন হিন্দু দেবী দের মধ্যে একজন। তার আরেক নাম ‘শ্যামা’। পুরান মতে, ‘কালী’- র বিভিন্ন রূপ পাওয়া যায় সিদ্ধকালী, মহাকালী, রক্ষাকালী, কৃষ্ণকালী, শ্মশানকালী, দক্ষিণাকালী, ভদ্রকালী।
কোনো কোনো মন্দিরে ও পীঠস্থানে কালী পুজিত হন ব্রহ্মময়ী, ভবতারিণী, আনন্দময়ী, করুণাময়ী, কালীপ্রতিমা রূপে। দক্ষিণা কালী মূর্তি রূপেই এই প্রদেশে সর্বাধিক বেশি পূজিত হন দেবী। এখানে দেবী চতুর্ভূজা তার হাতে খড়্গ, অসুরের ছিন্ন মুন্ড, বর ও অভয় মুদ্রায় রয়েছে। দেবীর গায়ের রং কালো, মাথায় আলুলায়িত কেশ। শিবের বুকে ডান পা রেখে তিনি দণ্ডায়মান।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনেক কালী মন্দির রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো কালীঘাট মন্দির। কালীমাতা, কালীঘাট, কলকাতা এই তিনটি শব্দ যেন একে অপরের পরিপূরক। এছাড়াও রয়েছে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, আদ্যাপীঠের কালীবাড়ি, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি প্রভৃতি। তাছাড়াও শান্তিনিকেতনের কাছে কঙ্কালীতলা, কালনার সিদ্ধেশ্বরী কালীমন্দির, জয়নগর ময়দা কালীবাড়ি প্রভৃতি অত্যন্ত জনপ্রিয়। ‘কাল’ শব্দের অর্থ ‘নির্ধারিত সময়’ আরেকটি হলো ‘মৃত্যু’। কিন্তু দেবী প্রসঙ্গে এই শব্দের মানে হলো ‘সময়ের থেকে উচ্চতর’। তবে এ কালী শব্দটির অর্থ কৃষ্ণবর্ণ।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…