প্রীতম দাস : রাতের অন্ধকারে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুর ও মারধরের ঘটনায় সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জে এন ইউ এর এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর জখম হন। তার আহত ও রক্তাক্ত অবস্থায় একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায় পাবলিশ হতেই ভাইরাল হয়ে যায়।
দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে , কে বা কারা রাতের অন্ধকারে জেএনইউ তে ঢুকে হামলা চালালো তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়ে যায়। অবশেষে জেএনইউ তে হামলার ঘটনার দায় স্বীকার নিল হিন্দু রক্ষা দল। রীতিমত ভিডিও প্রকাশ করে দলের চিফ পিঙ্কি চৌধুরী জানান , জেএনইউ তে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ চলে, আমরা এটাকে বরদাস্ত করব না। আমরা জেএনইউ তে হামলার ঘটনার সম্পূর্ণ দায় স্বীকার করছি ও এই ঘটনা যারা ঘটিয়েছে তারা আমাদেরই কর্মী।
আরও পড়ুন : বামেদের দেখানো পথেই চলছে ছাত্র রাজনীতি, বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
জেএনইউ এর ঘটনায় ছাত্রসংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ আরো ৩০ জন আহত হন। বহিরাগতরা তাদের উপর লাঠি ও রড নিয়ে হামলা করে বলে অভিযোগ করে তারা। তাদেরকে এইমস এর ট্রমা বিভাগে ভর্তি করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…