নেতাজি এই নামটা শুনলেই একটা আচমকা দেশপ্রেম জেগে ওঠে। কখনো বুকে দুঃখ আসে, কখনো বিপ্লব জেগে ওঠে। এই নামের একটা আলদা মাহাত্ম্যই আছে তাইনা। এবারে মানুষের মনের এই দুর্বলতাকে আরও একবার উস্কে দিল সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ‘নেতাজি’ ধারাবাহিক। ১৮ই জানুয়ায়ী ২০১৯ এ শুরু হয়েছিল নেতাজি ধারাবাহিক। সন্ধ্যা সাড়ে আটটার স্লটে চলছিল জনপ্রিয় ধারাবাহিক ‘নেতাজি’। বেশ জোরকদমে চলেছে এই ধারাবাহিক।
কিন্তু, ২০২০ র ১লা অগাস্ট শেষ হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। এর আগেও সুরিন্দর ফিল্মস বহু বাংলা সিনেমা উপহার দিয়েছেন, কিন্তু জাতীয় স্তরের কোন ব্যক্তিত্বকে নিয়ে আগে কখনো কাজ করেনি। জাতীয় স্তরের ব্যক্তিত্ব নিয়ে তাঁর এটাই প্রথম কাজ।
এই ধারাবাহিক সুরিন্দর ফিল্মসকে সাফল্য এনে দিয়েছে, আর তাই আবারও হিন্দিতে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক একটি ন্যাশানাল হিন্দি চ্যানেলে। দীর্ঘ দেড় বছর ধরে চলা এই বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে হিন্দিতে আসতেই চলেছে এই ধারাবাহিক। বর্তমানে ডাবিং এর কাজ চলছে, খুব শীঘ্রই নিয়মিত দেখান হবে হিন্দি চ্যানেলে।
এই ধারাবাহিকে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ছোটবেলার কাহিনী তুলে ধরা হয়েছে। সুভাষ চন্দ্র বোসের ছোট থেকে বড় হয়ে ওঠার কাহিনি রয়েছে এই ধারাবাহিকে। সুবির গল্প দিয়ে শুরু হয় এই ধারাবাহিক, শেষ হয় নেতাজির অন্তর্ধান যাত্রা দিয়ে। এই ধারাবাহিকে অঙ্কিত মজুমদার নেতাজির ছোটবেলার ভুমিকায় অভিনয় করেন এবং নেতাজির পরিণত বয়সে অভিনয় করেন অভিষেক বসু। এবার সবাইকে নিয়েই শুরু হচ্ছে ডাবিং এর পর্ব। খুব শীঘ্র নেতাজির হিন্দি ভার্সন আসতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…