ক্রাইম

শিশু কন্যাদের শরীরে হরমোন প্রয়োগে বাড়ানো হচ্ছে দেহ, চালানো হত যৌনব্যবসা

কলকাতা : এ যেন নৃশংসতার শেষ সীমা অতিক্রম করার মতো অবস্থা। ঘটনাটি ঘটেছে জয়মিত্র স্ট্রিটের এক ফ্ল্যাটে, ফ্ল্যাটটিতে পুলিশ ঢুকে দেখতে পায় এক তিন বছরের মেয়ে কাঁদছে, তার পাশে বসে ভয়ে কাঁদছে ১৪ বছরের এক কিশোরী। পুলিশকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে। মহিলা পুলিশকর্মীরা তাদের শান্ত করার চেষ্টা করে।

সেই সময় দরজা দিতে পালাচ্ছে ২৪ বছরের এক যুবক, তাকে ধরে ফেলে পুলিশ। যুবকটির নাম ঋতুরাজ সিং। তার সাথে ওই চক্রের পান্ডা ও তার পরিবারের সদস্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সুত্রে খবর, বাইরে থেকে ছোটো ছোটো মেয়েদের কিনে কলকাতায় এনে লালন পালন করে একটু বড়ো করার পর যৌনব্যবসায় লাগিয়ে দিত অভিযুক্তরা। মাত্র ১২-১৪ বছরের মেয়েদের যৌন ব্যবসায় লাগিয়ে দেওয়া হত। উত্তর কলকাতার জয়মিত্র স্ট্রিটে গোপনে চলছিল এই পাচার চক্র। এই দম্পতির কাছে বড়ো হওয়া এবং বহু পুলিশের লালসা হওয়া এক মেয়ে পালিয়ে এসে সবকিছু জানায় পুলিশকে।

জানা গিয়েছে ওই তিন বছরের শিশু অনেক টাকা দিয়ে ঘরে এনেছিল দম্পতি। আর কিছুবছর পরই ওই ছোট্ট মেয়েটিকে যৌন ব্যবসায় নামানো হত। ছেলে ঋতুরাজকে বাড়ি পাহাড়া দিতে রেখে বাইরে যান দম্পতি। তারপরেই বাড়িতে হানা দেয় লালবাজারের গোয়েন্দারা। ঋতুরাজকে গ্রেফতারও করা হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026