নিউজ

হটস্পট চিহ্নিত হল কোন কোন জেলা, কোথায় শিথিল হবে লকডাউন, জানাল কেন্দ্র

আগামী ২০ এপ্রিল থেকে দেশের কিছু অংশে শিথিল করা হচ্ছে লকডাউনের নিয়ম। সমগ্র দেশকে তিনটি জোনে ভাগ করে লকডাউনের নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্র। করোনা হটস্পট (রেড জোন), নন-হটস্পট ও অসংক্রমিত জেলা (গ্রিন জোন) – এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দেশে ১৭০ টি জেলাকে করোনা হটস্পট ঘোষণা করেছে কেন্দ্র। নন-হটস্পট জেলা রয়েছে ২০৭ টি। দেশের বাকী জেলাগুলোকে অসংক্রমিত জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

করোনা হটস্পট জেলাগুলোর মধ্যে ১২৩ টি জেলাতে করোনা ভাইরাস ব্যাপক আকারে (লার্জ আউটব্রেক) ছড়িয়ে পড়েছে। বাকী ৪৭ টি জেলাতে কয়েকটি ক্ষেত্রে (ক্লাস্টারে) ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যের ২২ টি জেলাতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দেশে সবচেয়ে বেশি হলেও সেখানকার কয়েকটি ক্ষেত্রে ছড়িয়েছে সংক্রমণ। মহারাষ্ট্রের ১১ টি জেলা রেড জোনে রয়েছে।

এছাড়াও রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের ১১ টি করে, দিল্লি ও উত্তরপ্রদেশে ৯ টি করে, তেলেঙ্গানার ৮ টি, কেরালা এবং জম্মু ও কাশ্মীরে ৬ টি করে, গুজরাতে ৫ টি, হরিয়ানা, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে ৪ টি করে, কর্নাটকে ৩ টি, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, চন্ডীগড় ও উত্তরাখণ্ডের ১ টি করে জেলা কেন্দ্র সরকারের প্রকাশিত এই রেড জোনে রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলো হলো – কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026