আগামী ২ দিন এই রাজ্যগুলিতে বইবে লু, সতর্কবার্তা দিল মৌসম ভবন
আগামী আরও দু’দিন রাজধানী দিল্লি, হরিয়ানা ও চন্ডীগড়ের তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। এছাড়া লু বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও গরম এই হাওয়া বইবে তাই সতর্ক করা হয়েছে।
সোমবার সকাল থেকেই তাপমাত্রা বাড়ছিল দিল্লি সহ উত্তর ও মধ্য ভারতে। আর তার ফলেই নাজেহাল সাধারণ মানুষ। তাপমাত্রা পৌঁছে যায় ৪৫ ডিগ্রির কাছাকাছি। এই আবহাওয়া একই রকম থাকবে আগামী দুই দিন। কোন কোন দিন কেমন আবহাওয়া থাকবে সে বিষয়ে ছবির মাধ্যমে টুইট করে জানিয়েছে মৌসম ভবন। গরমের দাবদাহে যেসমস্ত পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরতে চেষ্টা করছেন তাঁদের অসুবিধায় পড়তে হচ্ছে।
২৯শে মে ৫০-৬০ কিমি বেগে ধুলো ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রাজধানী দিল্লিতে টানা তিনদিন তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশেপাশে ছিল। যার ফলে গরমের দাপটে নাজেহাল মানুষ। তবে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারনে আগামী ২৮শে মে-এর পর বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। আর এরপরে রাজধানী ও আশেপাশের অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…