সরকার তুরস্ক ও মিশরের মতো দেশগুলি থেকে প্রায় ৩৪০০০ টন পেঁয়াজ আমদানিতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। রাজ্যগুলিও চাইছে না ওই পেঁয়াজ আমদানি করতে। কারণ আমদানিকৃত পেঁয়াজ ভারতীয় স্বাদের পক্ষে যথেষ্ট তীব্র নয়। এমনই জানিয়েছেন এই সম্পর্কে সচেতন দুই ব্যক্তি।
পেঁয়াজের অন্য কোনও গ্রহণকারী বিকল্প না থাকায় সরকার আমদানি করা পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি করার কথা ভাবছে কেন্দ্র। যা পরিবহণ সহ আমদানি মূল্যের অর্ধেকেরও কম। নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ওই দুই ব্যক্তি। তবে, সরকারের মূল পরিকল্পনা ছিল আমদানি করা পেঁয়াজ অলাভজনকভাবে কিছুটা লোকসানের ভিত্তিতে কেজি প্রতি গড়ে ৫৫ টাকা দরে বিক্রি করা।
আরও পড়ুন : চড়া দামে বিক্রি হচ্ছে শাক-সব্জি, বাজারে গিয়ে পকেটে টান মধ্যবিত্তদের
পেঁয়াজ একটি পচনশীল পণ্য এবং আমদানি করা পেঁয়াজগুলি শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে রাখলে আর্দ্রতার কারণে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার তাই দেশীয় বাজারে ছাড়ের বিনিময়ে এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপের মতো প্রতিবেশী দেশে বিক্রি রফতানিসহ বিভিন্ন বিকল্প অনুসন্ধান করছে, জানিয়েছেন এক আধিকারিক।
কিছু রাজ্য পেঁয়াজের স্বাদের কারণে বিশাল ছাড় চায়। এগুলি ভারতীয় পেঁয়াজের চেয়ে আকারে বড়, যা ক্রেতারা নিতে চাইছেন না। এবং বিদেশে রফতানির ক্ষেত্রে বাংলাদেশ এই পেঁয়াজ কেনার জন্য ছাড় চাইছে বলে সূত্রের খবর।
বেশিরভাগ পেঁয়াজ আমদানি করা হয়েছে তুরস্ক থেকে। তুর্কি পেঁয়াজ আকারে বড়, নাসিক থেকে পেঁয়াজের আকারের প্রায় চারগুণ বেশি এবং একইসঙ্গে এর তীব্রতাও কম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…