ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Laxmi Bhandar: এইদিন অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্ধিত টাকা, জানুন সবিস্তারে

একুশে ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের রোজগারহীন ও কম রোজগারকারী মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করেছিলেন। এই প্রকল্পের আওতায় সাধারণ বিভাগের মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে পেতেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১০০০ টাকা করে পেতেন। তবে, ২০২৪ সালের বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, এবার থেকে সকল মহিলাই ১০০০ টাকা করে পাবেন।

কবে থেকে বর্ধিত টাকা পাবেন?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত টাকা ১ এপ্রিল থেকে বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কিন্তু ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকায়, টাকা ঢোকাতে একদিন দেরি হবে। তাই, বর্ধিত টাকা ২ এপ্রিল থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।

কত টাকা বেশি পাবেন?

এই প্রকল্পের আওতায় যেসব মহিলা ৫০০ টাকা করে পেতেন, তারা এবার থেকে ১০০০ টাকা করে পাবেন। অন্যদিকে, যেসব মহিলা ১০০০ টাকা করে পেতেন, তারা এবার থেকে ১২০০ টাকা করে পাবেন।

বর্ধিত টাকার জন্য রাজ্য সরকারের বরাদ্দ:

গত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১ হাজার ১৮৭ কোটি টাকা খরচ করা হয়েছিল। এপ্রিল মাসে এই খরচ বেড়ে হবে ২ হাজার ২২৮ কোটি টাকা। এই টাকা রাজ্যের দুই কোটির বেশি মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026