নিউজ

ভারতীয় পতাকার তেরঙ্গা রঙে সেজে উঠল সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক তৈরি হয়েছে। এই প্রথম বোধ হয় কোন একটি বিশেষ জিনিস নিয়ে গোটা বিশ্ব একসঙ্গে জর্জরিত। দেশের মানুষ কার্যত গৃহবন্দি এবং একাকীত্বে ভুগছেন। একাকীত্ব কে কাটানোর জন্য সুইজারল্যান্ডের বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতে বিভিন্ন দেশের পতাকার প্রতিচ্ছবি তুলে ধরা হলো। সুইজারল্যান্ড এর বিখ্যাত লাইট আর্টিস্ট গেরি হফস্টেট্টর ১৪,৬৯০ ফুট উঁচু পর্বতের প্রতিটি দেশের পতাকার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন।

লকডাউনের মধ্য দিয়ে প্রত্যেকটি দেশের মানুষ একাকিত্বে ভুগছেন এবং প্রত্যেকটি দেশের মানুষকে করোনা ভাইরাসের বিরুদ্ধে সমানতালে যুদ্ধ করে যাচ্ছেন। এ বিষয়টিকে তিনি ফোটাতে চেয়েছেন। এ শুক্রবার রাতে আমাদের ভারতবর্ষের পতাকার তেরঙা ছবি ফুটে উঠেছিল এ পর্বতমালা থেকে যেন এক। এই পর্বতমালা সুইজারল্যান্ড এবং ইতালির সীমানায় অবস্থিত। অসাধারণ পদ্ধতিতে চিন্তা ভাবনা থেকে তুলে ধরা হয়েছে, ভাবনার মধ্যে স্পষ্ট ভাবে বুঝিয়েছেন আমরা কেউ একা নই, প্রত্যেকে এক সঙ্গে লড়াই করে চলেছি করোনা ভাইরাসের বিরুদ্ধে। এবং আমাদের আশা আমরা একদিন ঠিক আবার সেরে উঠব। গোটা পৃথিবী আবার তার নিজের তালে ফিরে যাবে।

গোটা পর্বত জুড়ে উপরে গেরুয়া তারপরে সাদা মাঝে অশোক চক্র এবং তার নিচে সবুজ রঙের তেরঙা পতাকা দেখে আমাদের গর্বে বুক ফুলে ওঠে। এক অজানা আনন্দে মনটা ভরিয়ে দেয়। যদিও একা ভারতের পতাকায় নয়, অন্যান্য দেশের পতাকাও ওখানে শোভিত হয়েছে। তাও ভারতবাসী হিসেবে তেরঙা পতাকা আমাদের কাছে যথেষ্ট গর্বের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026