নিউজ

স্বাধীনতা দিবসের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কোয়ারে উড়বে ভারতীয় পতাকা

স্বাধীনতা দিবসের দিন এবার মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কোয়ারে উড়বে ভারতীয় পতাকা। এই প্রথমবার ঐতিহ্যশালী টাইমস স্কোয়ারে স্বাধীনতার দিন উড়বে ভারতীয় পতাকা। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাটের দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “১৫ই আগস্ট ইতিহাস সৃষ্টি হবে। প্রথমবার এই আইকনিক জায়গায় ভারতের পতাকা উড়বে।”

করোনা প্রকোপের জন্য চলতি বছরের স্বাধীনতা দিবস উৎযাপনের অনুষ্ঠানের কাটছাঁট করেছে কেন্দ্র। অন্যান্য বছরের মতো বিশেষ অনুষ্ঠান না করে চলতি বছরে ভার্চুয়াল অনুষ্ঠানের উপর জোর দেওয়া হয়েছে। তারই মধ্যে এই খবর এলো, এবছর টাইমস স্কোয়ারে স্বাধীনতা দিবসের দিন ভারতের পতাকা উড়বে। ফেডারেশন অফ ইন্ডিয়ার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিউইয়র্কের ভারতীয় দূতাবাসের কনসোল জেনারেল রনধীর জয়সওয়ালও। ভারতীয় দূতাবাসের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করা হবে।

ফেডারেশন অফ ইন্ডিয়া নামে এই সংগঠনটি তৈরি হয় ১৯৭০ সালে। সংগঠনের চেয়ারম্যান অঙ্কুর বৈদ্য বলেন, “এবার আমাদের সংগঠনের সুবর্ণজয়ন্তী বর্ষ। ফলে আমরা এমন কিছু করতে চাইছিলাম যা স্মরণীয় হয়ে থাকবে। সেখান থেকেই টাইমস স্কোয়ারে এই জাতীয় পতাকা তোলার পরিকল্পনা হয়।” পতাকা উত্তোলন ছাড়া স্বাধীনতা দিবসের প্যারে়ডও থাকছে অনুষ্ঠানে, জানালেন তিনি।

প্রসঙ্গত, গত ২৯শে জুলাই মোহনবাগান দিবসে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে দেখা গিয়েছিল মোহনবাগানের ছবি, রাম মন্দিরের ভূমি পূজার দিনও টাইমস স্কোয়ারের বিলবোর্ডে ছবি দেখা গিয়েছিল। এবার জাতীয় পতাকা উত্তোলিত হবে টাইমস স্কোয়ারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026