নিউজ

সেপ্টেম্বরেই হবে JEE এবং NEET পরীক্ষা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নির্দিষ্ট সময়ের হবে JEE এবং NEET পরীক্ষা, জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে এই মুহূর্তে যাতে JEE এবং NEET পরীক্ষা না নেওয়া হয়, তার জন্য একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই পিটিশনই আজ খারিজ করে, সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, “ছাত্রছাত্রীদের কেরিয়ার কোনো ভাবেই বিপদের মুখে ফেলা যাবে না। JEE এবং NEET নির্ধারিত সময়েই হবে।”

করোনা ভাইরাসের জন্য চলতি বছর এমনিতেই অনেকটা পিছানো হয়েছিল JEE এবং NEET পরীক্ষা. নতুন সূচী অনুযায়ী, NEET হওয়ার কথা ১৩ই সেপ্টেম্বর ও JEE হওয়ার কথা ১লা থেকে ৬ই সেপ্টেম্বরের মধ্যে। এই নির্ধারিত তারিখই আরও পিছানোর আবেদন করেছিল ১১ জন ছাত্রছাত্রী। পিটিশন দাখিল করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। সেই পিটিশনেরই আজ শুনানি ছিল এবং সর্বোচ্চ আদালত তা খারিজ করে দিয়েছে।

বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এদিন বলেছে, “করোনা ভাইরাসের জন্য জীবন থেমে থাকতে পারে না। শিক্ষা ব্যবস্থা খোলা দরকার। সব রক্ষাকবচ নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। কোভিড আরও একবছর থাকতে পারে। ছাত্রছাত্রীরা কি আরও একটা বছর নষ্ট করতে রাজি আছো? তোমরা জানো দেশের কত বড় ক্ষতি করছো? এর ফল ছাত্রছাত্রীদের উপর কী পড়বে?” ১১ রাজ্যের ১১ জন ছাত্রছাত্রী এর আগে সর্বোচ্চ আদালতে দায়ের করা পিটিশনে আর্জি জানিয়েছিলেন, যাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা নেওয়া হয়।

ছাত্রছাত্রীদের পক্ষে আজ আইনজীবী অলোক শ্রীবাস্তব বলেন, ছাত্রছাত্রীরা আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে NTA এর পক্ষই সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, পরীক্ষা চলাকালীন কোভিড মোকাবিলায় যাবতীয় সুরক্ষাকবচ নেওয়া হয়েছে। তিনি NTA এর নেওয়া সমস্ত সুরক্ষাকবচ আদালতকে দেখান। এরপরই আদালতের তরফে পিটিশন খারিজ করে দেওয়া হয়। ফলে নির্ধারিত সময়েই হতে চলেছে JEE এবং NEET.

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026