গত ৯ সেপ্টেম্বর মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে। বাইকুল্লা জেলে রিয়ার স্থান হয়। এরপর রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে বহুবার জামিনের আবেদন জানান আদালতে। কিন্তু প্রতিবার সেই জামিন খারিজ হয়ে যায়।
এরপর, ১০ সেপ্টেম্বর বিশেষ আদালতে রিয়ার হয়ে তাঁর আইনজীবী জানান, “রিয়া কোনও অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে। তাঁর থেকে এনসিবি জোর করে বয়ান আদায় করেছে!”
পরবর্তী সকাল, অর্থাৎ ১১ সেপ্টেম্বর বিচারক জি বি গুরাও রিয়া এবং শৌভিক চক্রবর্তীর পাশাপাশি আরও ৪ অভিযুক্তর জামিন সংক্রান্ত রায় ঘোষণা করেন। ওইদিন রিয়া চক্রবর্তী, ভাই সৌভিক চক্রবর্তী, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডা, এবং আবদেল বসিত পরিহার ও জায়েদ ভিলাত্রার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। সেই মেয়াদ বাড়ানো হয় ৬ অক্টোবর পর্যন্ত। কিন্তু তাতেও স্বস্তি নেই। আজ ৬ অক্টোবর। মিলল না জামিন। বরং এর মেয়াদ বেড়ে হল ২০ অক্টোবর পর্যন্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…