প্রকাশ্যে এলো শেষ অডিও ক্লিপ, পাকিস্তানে বিমান ভেঙে পড়ার আগে কী বলেছিলেন চালক?

শুক্রবার দুপুরে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান করাচি বিমানবন্দরের কাছে জিন্না গার্ডেন এলাকার মডেল কলোনিতে ভেঙে পড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই দুর্ঘটনটা কীভাবে ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই তদন্তের আগেই সামনে এল ওই বিমানের বিমানচালকের শেষ অডিও ক্লিপ। বিমান দুর্ঘটনার আগে তিনি ঠিক কী বলেছিলেন?

পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পাইলট ও এটিসির মধ্যে যোগাযোগের রিপোর্ট মিলেছে, তা অনুসারে বিমানটি ধ্বংস হওয়ার কয়েক মুহূর্ত আগে ইঞ্জিনের মধ্যে কিছু সমস্যা ধরা পড়েছিল। বিমানের পাইলট বিপর্যয়ের কয়েক মুহূর্ত আগে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি বিমানের ইঞ্জিন নিয়ে সমস্যায় পড়েছিলেন। তিনি করাচি বিমানবন্দরের বিমান ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রকদের কাছে সেকথা জানিয়েওছিলেন।

বিমান চালকের কাছ থেকে একথা শুনে এটিসি নিয়ন্ত্রণকারীরা তাঁকে ‘বেলি অবতরণ’ অর্থাৎ ল্যান্ডিং গিয়ার না বাড়িয়ে অবতরণ করছেন কিনা তা নিশ্চিত করতে বলেন। তারপরেই সব কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়।  ঠিক তারপরই বিমান থেকে ভেসে আসে mayday কল। দুর্ঘটনা যখন একদম সামনে ঠিক তখন সাধারণত পাইলটরা এই mayday কল করে থাকেন। এটিসি থেকে তক্ষুনি পাইলটকে জানানো হয় করাচি বিমানবন্দরের উভয়দিকের রানওয়ে খোলা আছে, তিনি সেখানে বিমান অবতরণ করতে পারেন। কিন্তু ততক্ষনে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। প্রসঙ্গত,  লাহোর-করাচি পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট ৮৩০৩-এ ক্রু-সহ প্রায় ১০০ জন ছিলেন। প্রায় ১০৭ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বিমানচালক অনেকচেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026