লঞ্চ হল বহু প্রতীক্ষিত Motorola Edge 40 Neo, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

ভারতীয় মার্কেটে অনেকদিন বাদে আবার Motorola লঞ্চ করতে চলেছে তাদের মিডরেঞ্জ ধামাকা। Motorola অবশেষে ভারতে তার নতুন Edge 40 Neo স্মার্টফোন লঞ্চ করেছে। Motorola Edge 40 Neo হল কোম্পানির সবচেয়ে প্রতীক্ষিত স্মার্টফোন এবং সম্প্রতি বিশ্ববাজারে লঞ্চ হয়ে ব্যাপক সাফল্য পাচ্ছে এই ফোন। Motorola Edge 40 Neo-এর ৮ GB RAM এবং ১২৮ GB স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে ২৪,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। যেখানে ১২ GB RAM এবং ২৫৬ GB স্টোরেজ ভেরিয়েন্ট ২৭,৯৯৯ টাকায় কেনা যাবে। ফোনটি প্রথম বিক্রয় ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। ফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart-এ উপলব্ধ করা হবে।

Motorola কোম্পানি তাদের এই মিডরেঞ্জ একাধিক চমকপ্রদ ফিচার দিয়েছে যা এই দামে আশা করতে পারবেন না আপনিও। Motorola Edge 40 Neo-এ রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চি ১০ বিট পোলড ডিসপ্লে। স্ক্রিন ফুলএইচডি+ (2400 × 1080 পিক্সেল) রেজোলিউশন অফার করে। স্ক্রিনের পিক্সেল ঘনত্ব হল ৪০৯ppi এবং রিফ্রেশ রেট হল ১৪৪ Hz। এই ফোনে octa-core 6nm MediaTek Dimension 7030 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরার কথা বললে, Motorola Edge 40 Neo তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থন এবং f/1.8 অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেল। এর দ্বিতীয় সেন্সরটি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সসহ ১৩মেগাপিক্সেল। ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এটিকে IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা ৬৮W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সমর্থন করে। এই ফোন যে মিডরেঞ্জ মার্কেটে ধামাকাদার এন্ট্রি নেবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026