সামনের মাসেই লঞ্চ হচ্ছে ৩০০ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট টাটা ইলেকট্রিক গাড়ি, কিলার লুকের সাথে পেয়ে যাবেন দুর্দান্ত ফিচার

আপনি যদি এই মুহূর্তে একটি নতুন ইলেকট্রিক ভেহিকেল কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আর কিছুদিন অপেক্ষা করে যান। কারণ টাটা মোটরস সস্তা দামে ভারতের বাজারে আনতে চলেছে একটি বিশেষ ইলেকট্রিক ভেহিকেল। প্রকৃতপক্ষে মারুতি সুজুকি , হিউন্ডাই মোটরস ইন্ডিয়ার পরে টাটা মোটরস হতে চলেছে তৃতীয় কোম্পানি যেটি সর্বাধিক সংখ্যক গাড়ি বিক্রি করে ভারতে। কিন্তু বর্তমানে ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে সবার আগে রয়েছে টাটা মোটরস। এই কোম্পানির পোর্টফোলিওতে ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জসহ একটি দারুন ইলেকট্রিক গাড়ি রয়েছে। সাম্প্রতিক সময়ে নেক্সন ফেসলিফট গাড়িটি লঞ্চ হবার পরে, টাটা আবার তার নতুন পরিকল্পনা শুরু করেছে। সম্প্রতি কোম্পানিটি হ্যারিয়ার ইলেকট্রিক ভেহিকেল, টাটা সাফারি এবং টাটা পাঞ্চ নিয়ে আসতে চলেছে মার্কেটে। তবে তার আগে এই দীপাবলির মরশুমে টাটা মোটরস তার বিরাট বড় পোর্টফোলিওতে একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি যুক্ত করতে চলেছে।

জানা যাচ্ছে ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে টাটা কোম্পানির নতুন গাড়ি টাটা পাঞ্চ ইলেকট্রিক মডেল। জানা যাচ্ছে এই গাড়িতে কোম্পানি দুটি ব্যাটারী প্যাক যুক্ত করতে চলেছে। এর মধ্যে একটি হল একটু কম রেঞ্জ বিশিষ্ট এবং দ্বিতীয়টি ৩৫০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে চলেছে আপনাকে। এই দুটি ব্যাটারি প্যাক এর মাধ্যমে আপনি দুর্দান্ত রেঞ্জ এবং দারুণ সার্ভিস পেয়ে যাবেন এই গাড়ির মাধ্যমে। সূত্রের খবর, এই টাটা পাঞ্চ EV গাড়িতে আপনারা টিয়াগো EV গাড়ির সম্পূর্ণ পাওয়ার ট্রেন পেয়ে যাবেন। এই গাড়িতে আপনারা পাবেন ৭৪ BHP ইলেকট্রিক মোটর এবং তার সাথেই থাকবে ১৯.২ কিলোওয়াট ঘন্টা ব্যাটারী প্যাক। অন্যদিকে, আপনারা ৬১ BHP ইলেকট্রিক মোটরের সাথে ২৪ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক অপশনও পেয়ে যাবেন। এই ইলেকট্রিক গাড়িটি ৩০০ কিলোমিটারের রেঞ্জ অফার করে।

এই নতুন টাটা পাঞ্চ ইভিতে আপনি পেয়ে যাবেন বেশ কিছু দুর্দান্ত ফিচার। এখানে আপনি পেয়ে যাবেন একটি সাত ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ইলেকট্রিক সানরুফ, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটো এসি, অটোমেটিক হেডলাইট, ওয়াইপার ক্রুজ কন্ট্রোল, এবং ৩৬০ ডিগ্রী ক্যামেরা ফিচার। জানা যাচ্ছে এই নতুন গাড়িটি সামনের মাসেই লঞ্চ করতে চলেছে টাটা মোটরস। এই গাড়িটির দাম অন্যান্য ইলেকট্রিক গাড়ির তুলনায় একটু কম হবে। টাটা মোটরস এর এই নতুন গাড়ির সরাসরি মোকাবিলা হবে MG COMET EV এবং CITROEN eC3 এর মতো মডেলের সঙ্গে। জানা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই হুন্ডাই কোম্পানিটিও তাদের নতুন ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে চলেছে। এটি হতে চলেছে তাদের নতুন HYUNDAI EXTER EV। তবে টাটা মোটরসের এই গাড়িটি কিন্তু HYUNDAI গাড়ির থেকে অনেকটা সস্তাতেই লঞ্চ হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026