আমরা খুব ভালো করেই জানি যে বাঘ, হায়েনা জাতীয় বড়ো বিড়াল প্রজাতি এবং কুমির আদতেই চমৎকার শিকারী। বড় বিড়াল প্রজাতির প্রাণীরা মাটিতে, খোলা জায়গায়, বনে, তৃণভূমিতে এবং জলে তাদের শিকার করে। কিন্তু, কুমির একটি সীমা পর্যন্তই শিকার করতে পারে। এটি শুধুমাত্র জলের নিচে শিকার করতে পারে। জলের নিচে কুমিরের থেকে বড়ো শিকারি খুব কমই রয়েছে। জলে বাঘ খুব একটা বেশি শিকার করতে পারে না। আর এটা তার জৈবিক কারণেই।
সম্প্রতি, বিশ্বের সবথেকে ভালো দুই শিকারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। আমরা আপনার সাথে যে ভিডিওটি শেয়ার করছি তাতে জমিতে একটি চিতাবাঘ এবং একটি কুমির দেখা যাচ্ছে। চিতাবাঘটি তার ঘাড় এবং নখর দ্বারা কুমিরটিকে ধরে রেখেছে। কুমিরটি মুক্ত হওয়ার জন্য লড়াই করছে, তবে চিতাবাঘটি কোনও অবস্থাতেই তাকে ছেড়ে দিতে প্রস্তুত নয়।
ভিডিওতে আরো দেখা যায়, এই লড়াইয়ের সময় এক পাল মহিষও তাদের দিকে ছুটে আসছিল, কিন্তু চিতাবাঘটি তখনও আতঙ্কিত হয়নি, এমনকি যখন একটি মহিষ তার সাথে ধাক্কা খায়, তখনও চিতাটি তার শিকার থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি।
wildlife_stories_ নামের ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি প্রচুর কমেন্ট পেয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন- ভিডিওর শেষে কী হল? আরেক ব্যবহারকারী লিখেছেন- এই ভিডিওতে একসঙ্গে অনেক কিছু দেখা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…