ভাইরাল & ভিডিও

Viral: বিরাট সাপকে কামড়ে জব্দ করছে চিতাবাঘ, নিমেষে ভাইরাল রোমহর্ষক ভিডিও

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। অনেক মানুষ পশু পাখির ভিডিও দেখতে পছন্দ করেন। আবার অনেকে পশু পাখির ভিডিও দেখে ভয় পান। কিন্তু পশু পাখির ভিডিও পোস্ট করলেই তা কমবেশি ভাইরাল হয়ে যায়। তাই নেটিজেনরা পশুপাখির কোনো অদ্ভুত কার্যকলাপ বা কোনো কর্মকান্ড দেখলে তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে গা শিউরে উঠতে পারে আপনার।

সরীসৃপ প্রজাতির যেকোনো প্রাণীর থেকেই দূরে থাকে মানুষরা। বিশেষ করে সাপের থেকে সাবধান থাকতে হয় সকলকেই। জঙ্গলের পশুরাও সাপের কাছাকাছি যেতে পছন্দ করে না। আসলে সাপের এক দংশনে চোখের পলকে মৃত্যু ঘনিয়ে আসতে পারে। তবে এই সাপকে কি ভয় পায় বনের রাজা বাঘ? এই প্রশ্ন অনেকের মনে এলেও, এতদিন কোনো সদুত্তর ছিল না। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে বনের রাজা বাঘের সাথে লড়াই করছে এক বিশাল বড় সাপ। আপনার কি মনে হয়, কে জিতবে এই পরাক্রমের লড়াইয়ে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে জঙ্গলের মাঝে একটি নদীর ধারে বনের রাজা চিতাবাঘ একটি বিরাট লম্বা সাপকে কামড়ে ধরেছে। সাপটি পেঁচিয়ে গিয়ে চিতাবাঘটিকে জব্দ করার চেষ্টা করলেও, তার সমস্ত চেষ্টা বিফলে গেছে। খুব সহজেই সাপটিকে মুখে কামড়ে ধরে নদী থেকে টেনে তুলে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছে চিতাবাঘটি। এই রোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়ার দরবারে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল ভিডিওটি blondifoks নামক একটি ইনস্টাগ্রামে হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। এই ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেশিরভাগ জঙ্গলের পশুপাখিদের অবাক করা ভিডিও শেয়ার করা হয়। চিতাবাঘ এবং বিরাট সাপের লড়াই এর ভিডিওটি ইতিমধ্যেই ১৩ হাজারের বেশি মানুষ দেখেছেন এবং ১ হাজারের কাছাকাছি মানুষ লাইক করেছেন। অনেকেই কমেন্ট করে চিতাবাঘের এমন ক্ষমতার তারিফ করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এই লড়াইয়ের ভিডিও।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026