জীবনযাপন

শরীরে লুকিয়ে থাকা স্বাস্থ্য সমস্যার আগাম ইঙ্গিত মেলে ঠোঁটের রঙে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : জানেন কি, ঠোঁটের রঙ দেখে স্বাস্থ্যের হাল-হকিকত সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব? চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক ঠিক যেমন চোখ দেখে বলে দেয় শরীর স্বাস্থ্যের হালহকিকত, তেমনই ঠোঁটের রঙ দেখেও বলে দেওয়া যায় শরীরের ভিতরে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা! জেনে নিন কোন রঙের ঠোঁট কোন শারীরিক সমস্যার লক্ষণ।

১. গোলাপি ঠোঁটঃ গোলাপি রঙের ঠোঁট দেখতে খুবই সুন্দর। গোলাপি রঙের ঠোঁট শুধু দেখতেই সুন্দর তা নয়, এই রঙের ঠোঁট আসলে সুস্বাস্থ্যেরই ইঙ্গিত দেয়।

২. গাড় লাল বা কালচে ঠোঁটঃ আপনার যদি হজমের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু ঠোঁটের রঙ গাড় লাল বা কালচে হয়ে যায়। তাই এরকম দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

৩. সাদা বা ফ্যাকাশে ঠোঁটঃ ঠোঁটের রঙ যদি সাদা বা ফ্যাকাশে ধরনের হয়, সে ক্ষেত্রে তা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। তাই এমন দেখলে চিকিৎসকের পরামর্শ নিন শীঘ্রই।

৪. ফিকে বেগুনি বা সবুজ রঙের ঠোঁটঃ যদি ঠোঁটের রঙ ফিকে বেগুনি বা সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে হার্টে বা ফুসফুসের কোনও সমস্যার সৃষ্টি হয়েছে। যদি এমন হয়, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

৫. গাঢ় লাল ঠোঁটঃ লিভার, প্লীহা বা স্প্লিনের সমস্যা হলে, শরীর মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠলে ঠোঁটের রং গাঢ় লাল হয়ে যেতে পারে। ঘন ঘন বুক জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যার ক্ষেত্রেও একই জিনিস দেখা যায়।

৬. ঠোঁটে গাঢ় লাল বা কালো ছোপঃ যদি ঠোঁটে গাঢ় লাল বা কালো ছোপ দেখেন তাহলে বুঝবেন শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব আছে। তাই এমন দেখলে বিভিন্ন পুষ্টিকর খাবার নিয়মিত খান।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026