২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসে রাজ্যের বিভিন্ন ক্লাবকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলাধুলার উন্নয়নে রাজ্যের বিভিন্ন ক্লাবকে লক্ষাধিক টাকা অনুদান দিয়েছিল রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। ২০১৬ সালে এই অনুদান প্রথমবারের জন্য হাতে পায় ক্লাবগুলো।
এবার সেই অনুদান দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, পুরানো আইনের পরিবর্তন ঘটিয়ে নতুন আইন এনে ক্লাবের অনুদান বাবদ ব্যয় সংকোচের দিকে নজর দিতে চলেছে রাজ্য। জানা গেছে, আগে যে সমস্ত ক্লাব সরকারের অনুদান পেয়েছে তাদেরই এবার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন : আবার রাজ্যে আসছে, বড়সড় খবর দিল হাওয়া অফিস
রাজ্যের ক্রীড়া দপ্তর সূত্রে খবর, যে সমস্ত ক্লাব ২০১৬-১৭ অর্থবর্ষে ২ লক্ষ টাকা করে ও পরবর্তী বছরগুলোতে ১ লক্ষ টাকা করে অনুদান পেয়েছে তাদেরই কেবল চতুর্থ বছরের জন্য ১ লক্ষ টাকা করে দেবে তারা। নতুন করে আর কোন ক্লাবকে অনুদান দেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। আর্থিক অনুদান পাওয়ার জন্য আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে আগের থেকে নথিভুক্ত ক্লাবগুলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…