বিনোদন

‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের উর্মির জন্য হাত কাটলো তাঁরই ভালোবাসার মানুষ

বলিউড আর টলিউড দুই জায়গাতে সিনেমা আর ধারাবাহিক দুই জায়গাতে দেখানো হয় প্রেমিক প্রেমিকা প্রেমে আঘাত পেলে ব্লেড দিয়ে হাতের শিরা কাটতে। তবে কখনো শুনেছেন প্রিয় অভিনেতা অভিনেত্রীর জন্য নিজের ব্লেড দিয়ে নিজের হাতের শিরা কাটতে। হ্যাঁ এরকমই এক অঘটন ঘটালো অনুরাগী। গল্প হলেও সত্যি! সম্প্রতি এরকম অবাস্তব ঘটনা ঘটেছে।

রাত ১০ টা বাজলে জি বাংলায় শুরু হয়ে যায় ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। এই ধারাবাহিকে উর্মি খুব স্বল্প সময়ে সবার কাছে খুব প্রিয় হয়ে উঠেছিলেন। উর্মির চরিত্রে অভিনয় করছেন সুন্দরী অন্বেষা। চলতি বছরের এপ্রিল মাস থেকে ধারাবাহিকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই উর্মি আর সাত্যকির জুটি হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আর অন্বেষার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।

তবে অন্বেষার জন্য নিজের হাত কাটলো এক অনুরাগী। আর অনুরাগীর হাত কাটার ছবি গভীর রাতে এই পোস্টটি শেয়ার করেন অন্বেষা। পোস্টে তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। তাতে তিনটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে।  একটি ছবিতে হাতের একটি জায়গায় ছুঁড়ি দিয়ে কাটতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে রক্ত দিয়ে লেখা অন্বেষা হাজরার নাম। সবচেয়ে নিচের ছবিটিতে আবার আঘাতের চিহ্নও রয়েছে।

তবে এই ছবি শেয়ার করে নিজের আনন্দ প্রকাশ করেননি। বরং বেশ ক্ষুব্ধ অভিনেত্রী। সেই অনুরাগী নিজের হাত কেটে চেয়েছিলেন অন্বেষাকে ইমপ্রেস করতে কিন্তু হয়ে গেলো উলটো। অভিনেত্রী লিখলেন, “প্লিজ, প্লিজ না। না মানে না। এরকম ভাবে নিজের হাত কেটে, নিজেকে কষ্ট দিয়ে পৃথিবীর কারও জন্যই ভালবাসা জাহির করতে যাবেন না। আমার বন্ধু আমায় মেসেজটা দেখাল। আমি একদমই এই ধরনের মেসেজকে নিজের প্রাপ্তি বলে মনে করি না। বরং আপনারা সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের পাশে থাকলে, আমাদের চলার পথটা সুন্দর হবে। আমি অনুরোধ করছি এই ভাবে নিজেকে কষ্ট দিয়ে কারও জন্য ভালবাসা জাহির করবেন না। নিজের কথাটা ভাবুন।” অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026