টেক বার্তা

৫ মিনিট ফোনে কথা বললে ৬ পয়সা ক্যাশব্যাক দেবে এই মোবাইল সংস্থা

টেলিকম দুনিয়া এখন খুবই প্রতিযোগিতাপূর্ণ। একে অপরকে টেক্কা দিতে সবাই নতুন নতুন অফার নিয়ে হাজির হচ্ছে। এবার বিএসএনএল তার গ্রাহকদের জন্য নতুন পরিষেবা আনতে চলেছে।

আজ, বৃহস্পতিবার বিএসএনএল তার ওয়্যারলাইন, ব্রডব্যান্ড এবং এফটিটিএইচ গ্রাহকদের জন্য একটি নতুন স্কিম ঘোষণা করেছে। বিএসএনএল জানিয়েছে যে, তারা তার ওয়্যারলাইন পরিষেবাটির মাধ্যমে ভয়েস কল করার ক্ষেত্রে ব্যবহারকারীদের ৬ পয়সা ক্যাশব্যাক দেবে। কিন্তু ৬ পয়সা ক্যাশব্যাক পেতে ব্যবহারকারীদের কমপক্ষে ৫ মিনিটের জন্য ভয়েস কল করতে হবে।

বিএসএনএল-এর পরিচালক সিএফএ-এর বিবেক বনজাল এক বিজ্ঞপ্তিতে বলেছেন,‘ডিজিটাল যুগে, যেখানে গ্রাহকরা ভয়েস এবং ডেটার জন্য পরিষেবা খুঁজছেন, আমরা চাই আমাদের গ্রাহকরা আমাদের আপগ্রেডড নেক্সট জেনারেশন নেটওয়ার্কের সাথে আরও বেশি করে যুক্ত হন এবং ভয়েস কলের মানের অভিজ্ঞতা অর্জন করুন এবং এর জন্য উৎসাহিত হন’।

তিনি আরও জানান,‘আমরা বিএসএনএল নেটওয়ার্কে গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়নে একাধিক উদ্যোগ নিচ্ছি। গ্রাহকরা আমাদের বিলটি আমাদের পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে পারবেন। এর জন্য আমাদের গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে যাওয়ার প্রয়োজন নেই’।

তিনি আরও বলেছেন, অপারেটর ল্যান্ডলাইন এবং ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড কলিং অফার চালু করার পরে বিএসএনএল এর লেটেস্ট স্কিমটি আসবে।

এর আগে বিএসএনএল ৪২৯,৪৮৫,৬৬৬ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। ৪২৯ টাকায় প্রতিদিন ২.৫ জিবি করে ৮১ দিন, ৪৮৫ টাকায় প্রতিদিন ৩ জিবি করে ৯০ দিন এবং ৬৬৬ টাকায় প্রতিদিন ৩ জিবি করে ১৩৪ দিন ডেটা পান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026