নিউজ

করোনার জেরে বিপর্যস্ত গরীবদের টাকা দিয়ে সাহায্য করার ভাবনা মোদী সরকারের

করোনা সংক্রমণে পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। কাজ হারিয়ে বিপাকে পড়ছেন মানুষ। এই অবস্থায় গরীব মানুষদের পাশে দাঁড়াবে কেন্দ্রীয় সরকার। নাম প্রকাশ না করে দুই সরকারি কর্মকর্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থমন্ত্রক ইতিমধ্যে এটি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। এমনটা শোনা যাচ্ছে যে, যারা দারিদ্রসীমার নীচে বাস করেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে মোদী সরকার। কী ভাবে এই প্রকল্প কার্যকর করা হবে সেটি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করা হয়েছে। কিন্তু এই প্রকল্পে কত টাকা দেওয়া হবে বা কাদের দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

শুধু তাই নয় আরও একটি বড়ো ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তরফ থেকে। মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, এখন থেকে রেশনে একসাথে ৬ মাসের খাদ্যশস্য তোলা যাবে৷ এতোদিন পর্যন্ত ২ মাসের খাদ্যশস্য একবারে মজুত করার নিয়ম ছিল। তবে করোনা সতর্কতায় সেই মেয়াদ বাড়িয়ে ৬ মাস করা হয়েছে। এই প্রকল্পের আওতায় পড়া ৭৫ কোটি মানুষ এবার থেকে ৬ মাসের খাদ্য একসাথে তুলতে পারবে।

আরও পড়ুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ভারতে করোনায় আক্রান্ত ১৬৯

করোনাভাইরাস সংক্রমণের জেরে সাধারণ মানুষ খুবই আর্থিক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অনেকেই। সেই প্রসঙ্গে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রাক্তন কর্তা অরবিন্দ ভিরমানি জানিয়েছেন, “কেন্দ্রের উচিত সব রাজ্যকে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া। এছাড়া স্বনির্ভর মানুষের ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর এবং তারা কোথায় কাজ করছেন এই সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026