রাজ্য

করোনা সংক্রমণে নাজেহাল বাংলা, তবে জনসভা বাতিল করতে নারাজ নরেন্দ্র মোদি

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৭৩ হাজার জনের। করোনার এমন পরিসংখ্যান গতবছরেও ছিল না। গোটা দেশের পাশাপাশি সংক্রমণে জর্জরিত বাংলা। তারমধ্যে আবার বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি আরো তিন দফা নির্বাচন। তবে নির্বাচনের জন্য রাজ্যে প্রান্তে প্রান্তে যে জনসভা চলছে তা করোনা সংক্রমনের হার আরও বৃদ্ধি করছে।

বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি করোনা হচ্ছে কলকাতায়। তাই এবার কলকাতায় তৃণমূল কংগ্রেস কোন বড় জনসভা করবে না। অন্যদিকে রাহুল গান্ধী গতকাল ঘোষণা করেছেন যে বাংলার করোনা পরিস্থিতি দেখে খুবই শোচনীয় মনে হচ্ছে। এই মুহূর্তে আমি কোন বাংলা সফর করবো না। এছাড়াও তৃণমূল সুপ্রিমো নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিল যে বাংলার করোনা পরিস্থিতি বিচার করে শেষ তিন দফা নির্বাচন একদিনে করে নেওয়া হোক। তবে নির্বাচন কমিশন সেই অনুরোধে কর্ণপাত করেনি।

তবে এবার করোনা পরিস্থিতিতে বিজেপি তাদের কর্মসূচি পরিবর্তন করতে সম্মত হলো না। আগে যেমন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভা ছিল, তেমনভাবেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুদিনে ৪ টি জনসভা করার কথা ছিল। তবে বিজেপি জানিয়েছে যে মোদি ১ দিনে ৪ টি জনসভা করবেন। তবে বিজেপি বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন যে প্রধানমন্ত্রী দপ্তর জানিয়ে দিয়েছে যে জনসভা কোভিড বিধি মেনে হবে। তিনি টুইট করে লিখেছেন, “করোনা সংক্রমণ পরিস্থিতি মাথায় রেখে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সভার রূপ বদল করে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বিধিতে বিশেষ নজর দেওয়া হবে।”

এছাড়াও মোদির জনসভায় মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হবে। জনসভার মাঝে স্বেচ্ছাসেবকও থাকবে যারা খেয়াল রাখবে সবাই মাস্ক পরেছে নাকি। এছাড়া এবারের জনসভায় খেয়াল রাখা হবে যে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখছে নাকি। প্রধানমন্ত্রীর কাছাকাছি যারা যাবে তাদের শেষ ৪৮ ঘন্টায় কোভিড নেগেটিভ রিপোর্ট করাতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026