অফবিট

দিনের পর দিন আকাশে দেখা যায়নি চাঁদ, অবশেষে ৯১০ বছরের রহস্য উদঘাটন করলেন বিজ্ঞানীরা

শ্রেয়া চ্যাটার্জি – আকাশে গোল থালার মতন চাঁদ উঠেছে। চারিদিকে চাঁদের আলোয় ঝলমল করছে। পূর্ণিমার পরে একটা একটা করে দিন পেরোচ্ছে চাঁদ সরু ফালি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চাঁদের আর দেখা মিলছে না। আবার একটু একটু করে চাঁদের উদয় হচ্ছে। আবারো আসছে পূর্ণিমার ঝলমলে রাত। এমনভাবেই চাঁদ আসে, যায়। কিন্তু সালটা ছিল ১১১০। আকাশের বুকে নেমে এসেছিল ঘোর অমাবস্যা। অমাবস্যা চলে ছিল বহুদিন ধরে অর্থাৎ চাঁদ একেবারে ভ্যানিশ হয়ে গিয়েছিল আকাশ থেকে। কিন্তু অমন সুন্দর পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ গেল কোথায়?

চাঁদ শুধু মহাকাশে বৈজ্ঞানিকদের মধ্যেই নয় চাঁদ সাহিত্যজগতে ও নিজের জায়গা করে নিয়েছে। কবির ভাষায়-

“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়/ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি” সৌন্দর্যের জন্যই তো তার এমন কদর। থাকুক না চাঁদের গায়ে কলঙ্ক, সুন্দর হলে একটু কলঙ্ক সবাই মেনে নেয়। করোনা ভাইরাস এর জন্য গোটা বিশ্বের মানুষ যখন কার্যত গৃহবন্দী হয়ে বাড়িতে বসে আছে। কয়েকদিন আগে গোলাপি আভা যুক্ত চাঁদের বাহার আমরা প্রত্যেকে তারিয়ে তারিয়ে উপভোগ করেছি। এখন সময় অঢেল। রাত্রি হলে ক্লান্তিতে বিছানায় আর ঘুম চলে আসে না। তাই প্রকৃতিকে উপভোগ করার সুযোগ রয়েছে অনেকটাই।

কিন্তু ১১১০ সালে কি এমন ঘটেছিল? যে আকাশ ঢেকে গিয়েছিল কালো অন্ধকারে। রহস্য উদঘাটন করেছেন বৈজ্ঞানিকরা। জানানো হয়েছে, এই বছরে ভৌগোলিক পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না। ঘটে গিয়েছিলো বৃহৎ অগ্নুৎপাত। বাতাসে মিশে ছিল সালফার। কালো ছাই ছড়িয়ে গিয়েছিল বাতাসে। তার উপরে কুয়াশার এক ঘন স্তর পড়েছিল। আর এই কারণেই চাঁদকে দেখা যাচ্ছিল না। প্রায় ৯০০ বছরের ও বেশি সময় পরে বৈজ্ঞানিকরা আসল কারণ জানতে পারলেন। সুইজারল্যান্ডের জেনেভার বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা এই তথ্যকে তুলে আনেন। তাদের গবেষণা পত্রের শিরোনাম “Climatic and societal impacts of a “forgotten” cluster of volcanic eruptions in 1108 – 1110″.

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026