আপনি যদি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন গ্রাহক হন তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি এই ব্যাংকে সেভিংস ব্যাংক একাউন্ট খোলেন তাহলে আপনার জন্য এই মুহূর্তে দারুণ রিটার্নের পরিকল্পনা রয়েছে। সর্বোচ্চ চার শতাংশ রিটার্ন দিচ্ছে এই বিশেষ ব্যাংকটি। এই মুহূর্তে নতুন সুদের হার কার্যকর করেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০ নভেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছে ইউবিআই।
নতুন সুদের হার অনুযায়ী ব্যাংক ৫০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় একাউন্টে ব্যালেন্সে ২.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার নির্ধারণ করেছে। অন্যদিকে ৫০ লক্ষ থেকে ১০০ কোটি টাকার ব্যালেন্সের স্ল্যাবের উপরে ২.৯০ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করে থাকে। অন্যদিকে ১০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা জমার উপরে ৩.১০ শতাংশ পর্যন্ত রিটার্ন দেবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে ৫০০ কোটি থেকে ১০০০ কোটি টাকার ব্যালেন্সের স্ল্যাবের উপরে ৩.৪০ শতাংশ সুদের হার অফার করে। অন্যদিকে ১ হাজার কোটি টাকার উপরে সেভিংস ব্যাংক একাউন্টের উপরে ৪ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। প্রতিবছর এপ্রিল জুলাই অক্টোবর এবং জানুয়ারি মাসে ভিত্তিতে গ্রাহকদের একাউন্টে সুদ দিয়ে থাকে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩০ সেপ্টেম্বর ২০২৩-এ শেষ হওয়ার দ্বিতীয় কোয়ার্টারে ৯০ শতাংশ অতিরিক্ত মুনাফা অর্জন করেছে। এই মুহূর্তে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুনাফা হয়ে দাঁড়িয়েছে ৩৫১১ কোটি টাকা। অন্যদিকে গত বছর এই মুনাফা ছিল ১৮৪৮ কোটি টাকা। অর্থাৎ হিসাব মতো প্রায় ৯০% বেড়ে গিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুনাফার পরিমাণ। তাই এবারে, গ্রাহকদেরকেও নতুন করে রিটার্ন দেওয়ার পরিকল্পনা করল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…