সম্প্রতি নেটদুনিয়ায় কেশরী লাল যাদবের একটি রোমান্টিক ভিডিও ভাইরাল হয়েছে ভীষণভাবে। অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অক্ষরা সিংয়ের সাথে রোমান্টিক হতে দেখা গিয়েছে তাকে। কেশরী লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক ও নায়ক। তার গাওয়া যেকোন গানই নেটদুনিয়ার পাতায় ভাইরাল হয় নিমেষে। তবে সম্প্রতি তার যে গানের ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে, সেটি দেখে রীতিমতো রাতের ঘুম উড়েছে তার ভক্তদের।
ভিডিওতে জনপ্রিয় ভোজপুরি ‘আগ লাগা না রাজা’ গানটি শোনা গিয়েছে। এই মিউজিক ভিডিওতে কেশরী লাল যাদব ও অক্ষরা সিংকে একটি ঘরের মধ্যে খুব ঘনিষ্ঠভাবে দেখা দিয়েছে। ভিডিওতে স্বামী-স্ত্রী হিসেবেই দেখা গিয়েছে তাদের। মধ্যরাতে একে অপরের সাথে সময় কাটাচ্ছিলেন তারা। উল্লেখ্য, ভিডিওতে রয়েছে একাধিক চুম্বনের দৃশ্যও, যা বেশ উপভোগ করেছেন দর্শকরা। এই ভিডিওটি দু’বছর আগে ‘আর্য ডিজিটাল’ ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে এই ভিডিওটি তিন কোটির কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ভিডিও ভোজপুরি দর্শকদের মধ্যে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে।
ভোজপুরি দর্শকদের মধ্যে এই গানের মিউজিক ভিডিওটি বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। দু’বছর কেটে গেলেও এই ভিডিওর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়ে গিয়েছে আরো অনেকটাই। সম্প্রতি এই মিউজিক ভিডিওর সূত্র ধরেই আবারো চর্চায় উঠে এসেছেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক ও নায়ক কেশরী লাল যাদব। ভোজপুরি দর্শকরাও তাদের প্রিয় গায়কের এই গানের ভিডিও পুনরায় ভাইরাল হতে দেখে বেজায় খুশী হয়েছেন, তা তাদের মন্তব্য দেখই বোঝে গিয়েছে।
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…
রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…